1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবসে উপলক্ষ্যে পুষ্পামাল্য অর্পন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবসে উপলক্ষ্যে পুষ্পামাল্য অর্পন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১২৯ সংবাদটি পড়া হয়েছে

আলম হোসেন কলারোয়া: কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শহীদদের স্মরণে পুষ্পামাল্য অর্পন, বিশেষ আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৪ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসনের পক্ষ থেকে ইউএনও রুলী বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, থানা পুলিশ প্রশাসনের পক্ষে অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, পৌর সভার পক্ষে মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সরকারি পাইলট হাইস্কুলের পক্ষে প্রধান শিক্ষক আঃ রব, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব, বঙ্গবন্ধু মহিলা কলেজ থেকে অধ্যক্ষ মাহাবুবর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। সভায় উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আলিমুর রহমান, ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ প্রফেসর আবু নসর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, উপজেলা প্রকৌশলী সুদীপ্ত কর, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার এসএম রোকনুজ্জামান, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)বাবুল আক্তার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, সিভিল ডিফেন্স কর্মকর্তা অপু বিশ্বাস, উপজেলা আইসিটি’র সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, কৃষি সস্প্রসারণ কর্মকর্তা সুভ্রাংশু শেখর দাস, সহকারী অধ্যাপক আবুল খায়ের, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মমতাজ পারভিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সূধিবৃন্দ। সন্ধ্যায় কলারোয়া ফুটবল মাঠের দক্ষিণ পাশে অবস্থিত শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিচারণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd