1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৯৯ সংবাদটি পড়া হয়েছে

জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে বেলা ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি, মাননীয় সংসদ সদস্য, সাতক্ষীরা-২। অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার, সাতক্ষীরা, বাসুদেব বসু, অধ্যক্ষ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, মোঃ মুজিবুর রহমান, চেয়ারম্যান উপজেলা পরিষদ, দেবহাটা, মোঃ সাঈদ মেহেদী, চেয়ারম্যান উপজেলা পরিষদ, কালিগঞ্জ, ঘোষ সনৎ কুমার, চেয়ারম্যান উপজেলা পরিষদ, তালা, মোঃ আসাদুজ্জামান বাবু, চেয়ারম্যান উপজেলা পরিষদ, সাতক্ষীরা সদর, আতাউল হক দোলন, চেয়ারম্যান উপজেলা পরিষদ, শ্যামনগর। এছাড়া জেলার ৭টি উপজেলার সকল ইউএনওগণ, জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বীরমুক্তিযোদ্ধাগণ, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুজিবনগর দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তারা বিস্তারিত আলোচনা করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। যে সরকারের অধীনে পরিচালিত হয় আমাদের মহান মুক্তিযুদ্ধ। আমরা পাই স্বাধীন সার্বভোম বাংলাদেশ। তিনি আরো বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবসকে এ ক্যাটাগরির জাতীয় দিবস হিসেবে উদযাপনের জন্য আমি জাতীয় সংসদে উত্থাপন করব। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২৬ মার্চ প্রথম প্রহরের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা ও তাঁর অবদান এবং জাতীয় চার নেতার মুক্তিযুদ্ধের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানের শুরুতে জেলা তথ্য অফিস “মুজিবনগর বাংলাদেশের প্রথম রাজধানী” শীর্ষক চলচ্চিত্র প্রদর্শন করে। প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd