1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
এমপি রবির সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছে ভারতীয় সহকারি হাই-কমিশনার ইন্দের জিৎ সাগর - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

এমপি রবির সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছে ভারতীয় সহকারি হাই-কমিশনার ইন্দের জিৎ সাগর

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১০১ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় খুলনাস্থ সহকারি হাই-কমিশনার ইন্দের জিৎ সাগর। রবিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের মুনজিতপুরস্থ বাসভবন মীর মহলে যান ভারতীয় সহকারি হাই-কমিশনার ইন্দের জিৎ সাগর। শুভেচ্ছা বিনিময়কালে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বাংলাদেশীদের জন্য হয়রানী মুক্ত ভিসা প্রসেসিং সেবা ও নিরাপদ ভারত ভ্রমন এবং সেবার মান উন্নয়নসহ সামগ্রীক বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন। এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারি হাই-কমিশনার ইন্দের জিৎ সাগরকে ফুলের শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের জাতীয় পতাকা সম্বলিত শুভেচ্ছা স্মারক ও বীর মুক্তিযোদ্ধা এমপি রবি রচিত মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা চেতনায় একাত্তর বইয়ের দ্বিতীয় সংস্করণ বইটি ভারতীয় সহকারি হাই-কমিশনার ইন্দের জিৎ সাগরকে উপহার দেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd