1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
এতিমদের মাঝে ঈদের পোষাক তুলে দিলেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

এতিমদের মাঝে ঈদের পোষাক তুলে দিলেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৬২ সংবাদটি পড়া হয়েছে

আব্দুল মোমিন: সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ১৬ ই এপ্রিল রবিবার দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সে এ ঈদ উপহার বিতরণ করা হয়। সাতক্ষীরা শহরের বাস টার্মিনাল হাফিজিয়া মাদ্রাসা ও কাটিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রায় ১ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এ ঈদ উপহার বিতরণ করেন।এ সময় তিনি বলেন, ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নেয়াটা সৌভাগ্যের। আমরা সবসময় এতিম, দুঃস্থ, অসহায় মানুষ ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে কিছু করার চেষ্টা করি। তিনি বলেন, এর ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিশুদের নতুন পোশাক দিয়েছি। শিশু মন সবসময় ব্যাকুল থাকে ঈদে নতুন কাপড় পরার। আমাদের সকলের উচিত আমাদের আশপাশে বসবাসরত মানুষের দিকে একটু খেয়াল রাখা। আমাদের একটু মানবতা জাতির পিতার সোনার বাংলা গঠনে অপরিহার্য ভূমিকা রাখবে। জেলা পুলিশ, সাতক্ষীরা এ মানবিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে তিনি জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. সজিব খান, সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন’র অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, জেলা বিশেষ শাখার পরিদর্শক মো. ইয়াসিন আলম চৌধুরী সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd