1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
উপদেষ্টাদের সতর্ক করলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

উপদেষ্টাদের সতর্ক করলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: বক্তব্য দেওয়ার সময় ৫ আগস্টে গণভবন ও সংসদ ভবনের চিত্র মাথায় রাখতে অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টাদের আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার (১২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ‘শেখ হাসিনার বিচার দাবি ও ক্যাম্পাসে দখলদারির ছাত্র রাজনীতি বন্ধ’ শীর্ষক বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ আহ্বান জানান।
এ সময় অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টাদের সতর্ক করে দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ছাত্র-জনতাকে মনে করিয়ে দিতে চাই, একইসঙ্গে যারা উপদেষ্টা আছেন, আজকে অনেক উপদেষ্টাকে দেখছি, খুনিদের পুনর্বাসন করার বক্তব্য দিতে। আমরা সেই সব উপদেষ্টাকে মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন। সুতরাং যখন কোনও বক্তব্য দেবেন, আপনার সামনে যেন ৫ আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে।’
হাসনাত বলেন, ‘যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, যারা হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র-জনতা যেভাবে তাদের উপদেষ্টা বানিয়েছি, ঠিক একইভাবে গদি থেকে নামাতেও দ্বিধাবোধ করবো না।’
এ সময় কয়েকটি দাবি জানিয়ে হাসনাত বলেন, ‘আজ খুনিদের পুনর্বাসন করার যে মেকানিজম করছেন, সেই চক্রান্তের বিষদাঁত আমরা ভেঙে দেবো। আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের। আপনারা সচেতন হয়ে যান। ছাত্র-জনতা আপনাদের প্রতিহত করবে। সুতরাং খুনিদের পুনর্বাসনের কোনও চিন্তা করবেন না।’
গণমাধ্যমকে সতর্ক করে দিয়ে হাসনাত বলেন, ‘গণমাধ্যমের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, আছে, থাকবে। আমরা দেখতে পাচ্ছি, কিছু কিছু গণমাধ্যম খুনিদের পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা হুঁশিয়ার করতে চাই, জনতার কাতারে নেমে আসুন।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে অন্তর্র্বতীকালীন সরকারকে আহ্বান জানান সমন্বয়ক হাসনাত। তিনি বলেন, ‘হাসিনাকে প্রধান আসামি এবং সহযোগীদের আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করতে অন্তর্র্বতীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি। রক্তের দাগ এখনও শুকায়নি। বাতাস থেকে এখনও রক্তের গন্ধ যায়নি। আপনাদের স্পর্ধা হয় কীকরে? আপনারা জনতাকে অস্বীকার করে খুনিদের পুনর্বাসন করবেন?’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd