1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১২৫ সংবাদটি পড়া হয়েছে

 কালিগঞ্জ ব্যুরো চীফ: এসো জ্ঞানের সন্ধানে ফিরে যাও দেশের সেবায় এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবক এর সমন্বয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষে বর্ণাঢ্য আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ নভেম্বর) বেলা ১১ টায় অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল মাজেদ এর সভাপতিত্বে ও সংবাদকর্মী শাহাদৎ হোসেন সাজু ও গোলাম মোস্তফার সঞ্চালনায়। স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হাফিজুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন (ইউপি) চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল। অভিভাবক সমাবেশে তিনি বলেন, স্কুলের অবকাঠামো উন্নয়ন করতে হবে, শিক্ষার্থীদের লেখাপড়ার যথাযথ মানোন্নয়নের ব্যাপারে অটুট থাকতে হবে। শুধু শিক্ষকের উপর নির্ভরশীল থাকলে হবে না অভিভাবক শিক্ষার্থীদের তাদের লেখাপড়ার প্রতি যত্নশীল হতে হবে। দলাদলি নয়, উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়টি আরও গুরুত্বের সাথে নিয়ে উন্নয়ন করতে চাই। শিক্ষক ও অভিভাবক বৃন্দের সূচিন্তিত মতামত, পরামর্শ ও দিক-নির্দেশনায় শিক্ষার মানোন্নয়নে আগামীতে বিশেষ ভুমিকা রাখবে। বিশেষ অতিথির বক্তব্য রাখের কালিগঞ্জ প্রেসক্লাবের সিনিঃ সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, শ্যামনগর সরকারী মহসীন কলেজের অধ্যাপক মনজুরুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আক্কাস আলী, বীর মুক্তিযোদ্ধা আহম্মাদ আলী, গোবিন্দকাটি হাইস্কুলের প্রধান শিক্ষক পশুপতি সরকার, শিক্ষক এস এম রবিউল ইসলাম, উপজেলা আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আল মামুন সরদার, ইউপি সদস্য রেজাউল ইসলাম রেজা প্রমুখ।
এছাড়া অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন (ইউপি)সদস্য সাইদুল ইসলাম, সাবেক (ইউপি) সদস্য শেখ আব্দুল লতিফ, উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সকল শিক্ষক, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ, অভিভাবক, সাংবাদিক, শিক্ষার্থী ও সুধীজনবৃন্দ। সমাবেশের আলোচনা সভা শেষে উপস্থিত সকলকে নিয়ে প্রীতিভোজ করানো হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd