1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ইমাদ পরিবহনের ধাক্কায় তালার মাহমুদুল’র মৃত্যু - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ইমাদ পরিবহনের ধাক্কায় তালার মাহমুদুল’র মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১২৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ত্রিশমাইল এলাকায় বাসের ধাক্কায় মাহমুদুল ইসলাম (২৯) নামে ভাড়ায়চালিত একটি মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন রিফাত হোসেন ফিফা নামে ওই মোটরসাইকেলের অপর এক আরোহী। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পাটকেলঘাটা থানার ত্রিশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।আহত মোটরসাইকেল আরোহী ফিফাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত মাহমুদুল ইসলাম সাতক্ষীরার তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের জাফর মোড়লের ছেলে। আর আহত ফিফা খুলনার পাইকগাছা উপজেলার মাহমুদকাটি গ্রামের বাসিন্দা।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিমুল রানা জানান, মাহমুদুল ইসলাম ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। শুক্রবার সকালে তিনি তালা থেকে আরোহী ফিফাকে ভাড়ায় নিয়ে সাতক্ষীরা আসছিলেন। পথিমধ্যে ত্রিশমাইল এলাকায় ইমাদ পরিবহনের ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মারা যান মাহমুদুল। আর গুরুতর আহত হন ফিফা। ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। তবে অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পাটকেলঘাটা থানার ওসি মাহমুদ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd