1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ইনস্টায় প্রতি পোস্ট থেকে কত আয় প্রিয়াঙ্কার? - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ইনস্টায় প্রতি পোস্ট থেকে কত আয় প্রিয়াঙ্কার?

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ১৭৪ সংবাদটি পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : ছবি ও ভিডিও শেয়ারিং নেটওয়ার্ক ইনস্টাগ্রামে বলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার পদচারণা আগে থেকেই। সাবেক এই বিশ্ব সুন্দরীকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়ে ৬ কোটি মানুষ ফলো করে। প্রিয়াঙ্কা সেলিব্রেটি তকমা কাজে লাগিয়ে ইনস্টা থেকে ঠিকই আয় করে নিচ্ছেন। একটি পোস্টের জন্য কত নেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া? এটি জানার আগ্রহ অনেকেরই।
রিগীশ তার টুইটে উল্লেখ করেন, ইনস্টায় প্রতিটি প্রমোশনাল পোস্টের জন্য প্রিয়াঙ্কা নেন অনন্ত ৩ কোটি রুপি। ইনস্টায় প্রিয়াঙ্কার ফলোয়ারও অনেক। ৬ কোটি ৫০ লাখ ভক্ত তাকে ফলো করেন।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, দক্ষ অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন সফল প্রযোজকও প্রিয়াঙ্কা। তার প্রযোজিত ‘দ্য হোয়াইট টাইগার’-এর কথা সবার জানা। চলতি বছর অস্কার নমিনেশনের চূড়ান্ত তালিকায় সেরা সংগৃহীত চিত্রনাট্য বিভাগে মনোনীত ছিল পরিচালক রামিন বাহারানির এই ছবি! প্রায় ৮ বছর আগে প্রযোজক হন এই অভিনেত্রী। খোলেন প্রযোজনা সংস্থা ‘পার্পল পেবেল পিকচার্স’। গত ৮ বছরে প্রায় ১২টি সিনেমা তৈরি হয়েছে এই অফিস থেকে।
টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, মায়ের সঙ্গে তার আয়ের অঙ্ক নিয়ে একবার গভীর আলোচনা হয়। তখন মা তাকে বলেন যে, বয়স বাড়ছে তার। তাই তখন থেকে অভিনয় ছাড়াও অন্য উপায়ে উপার্জনের ব্যবস্থা করেন প্রিয়াঙ্কা।
ইনস্টায় সেরা আয়ের ৩০-এর তালিকায় ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির নাম রয়েছে একমাত্র। গত বছর বিরাট ২৩ নম্বরে ছিল এই তালিকায়। কিন্তু এবছর প্রিয়াঙ্কার স্থান দখল করে ১৯ নম্বরে উঠে এসেছেন তিনি। ১২৫ মিলিয়ন ফলোয়ার্স নিয়ে প্রত্যেক পোস্টের জন্য ৫ কোটি টাকা করে চার্জ করেন বিরাট।
লিস্টের প্রথমে রয়েছে ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নাম। আরো একবার তিনি সেরা। ২৯৫ মিলিয়ন ফলোয়ার্স নিয়ে প্রত্যেক প্রমোশনাল পোস্টের জন্য় ১১ কোটি টাকা করে চার্জ করেন ক্রিস্টিয়ানো। এছাড়া লিস্টে রয়েছে ডোয়েন জনসন, আরিয়ানা গ্র্যান্দে, কাইলি জেনার এবং টেইলর সুইফটের মতো তারকারা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd