1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ইছামতি নদীতে ছিঁপ দিয়ে মাছ ধরতে গিয়ে শিকারির মৃত্যু - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ইছামতি নদীতে ছিঁপ দিয়ে মাছ ধরতে গিয়ে শিকারির মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১০৫ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটার ইছামতি নদীতে ছিঁপ দিয়ে মাছ ধরতে গিয়ে এক মৎস্য শিকারির মৃত্যু হয়েছে। মৃত মৎস্য শিকারির নাম মনিরুল ইসলাম (৫২)। তিনি উপজেলার কুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত আলাউদ্দিনের ছেলে। বৃহষ্পতিবার ভোররাতে কোমরপুর ¯øুইজ গেইট সংলগ্ন ইছামতি নদীর শাখা খালের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে দেবহাটা থানায় খবর দেয়া হলে প্রত্যুষে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পারুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা গণমাধ্যমকে জানান, মনিরুল ইসলাম প্রায়ই রাতের বেলা ইছামতি নদী ও শাখা খালে ছিঁপ দিয়ে মাছ ধরতে যেতেন। বুধবার রাতেও তিনি সেখানে মাছ ধরতে গিয়েছিলেন, কিন্তু ভোর হলেও তিনি আর বাড়িতে ফেরেননি।
দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, মনিরুলের মরদেহের পাশে মাছ ধরার ছিঁপ সহ অন্যান্য সরঞ্জামাদি পড়ে ছিল। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। মরদেহটি উদ্ধার পরবর্তী ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd