1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনির শোভনালী ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বরদের দায়িত্বভার গ্রহন - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আশাশুনির শোভনালী ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বরদের দায়িত্বভার গ্রহন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ১১২ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ আশাশুনির শোভনালী ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বরগন দায়িত্বভার গ্রহন করেছেন। গতকাল সকালে উপজেলার শোভনালী ইউনিয়ন পরিষদের হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে এ দায়িত্বভার গ্রহন করে প্রথম কার্যদিবস শুরু করেছেন তারা। এ দায়িত্বভার অর্পণ উপলক্ষ্যে শোভনালী ইউনিয়ন পরিষদের আয়োজনে নবনির্বাচিত চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক ও সাবেক চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, ইউপি সচিব আমিনুর রশিদ সহ নবনির্বাচিত ইউপি সদস্য, উদ্যোক্তা, গ্রাম আদালতের কর্মকর্তা, গ্রাম পুলিশদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন এর সভাপতিত্বে ইউপি সচিব আমিনুর রশিদ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শোভনালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক, অনুষ্ঠানের সভাপতি সাবেক চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, মেম্বর আব্দুল গফ্ফার, উদয় কান্তি বাছাড়, আলমগীর হোসেন, আব্দুল হান্নান পাড়, আজিজুল ইসলাম, নাসির উদ্দিন, মোজাম্মেল হোসেন, আজগার আলী, সুভাষ বাছাড়, মহিলা মেম্বর অনিতা রানী সরকার, নাছিমা খাতুন, মরিয়ম খাতুন, বাউচাষ আলহাজ্ব শামছুর রহমান এতিমখানা মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আবু হুসাইন বুলবুল, বাঁকড়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, শিক্ষক জামায়াত নেতা আরিফ বিল্লাহ,হাজীপুর মাদ্রাসা সহকারী শিক্ষক মাওলানা রুহুল আমিন, গ্রাম আদালতের সহকারী কনক মন্ডল, উদ্যোক্তা মাসুদ করিম সুমন, সর্বানী রানী সানা, উপজেলা জামায়াতের রোকন মাসুম বিল্লাহ, দফাদার আব্দুস সাত্তার সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশ বৃন্দ। সংবর্ধনা শেষে আনুষ্ঠানিক ভাবে সাবেক চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন নবনির্বাচিত চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক এর কাছে দায়িত্বভার বুঝে দেন। এরপর নবানির্বাচিত চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় দেশ ও জাতির কল্যাণে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd