1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনির বড়দলে স্বপ্নপল্লী পরিদর্শন করলেন নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আশাশুনির বড়দলে স্বপ্নপল্লী পরিদর্শন করলেন নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৭০ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বড়দল স্বপ্নপল্লীর আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। বৃহস্পতিবার বিকালে পরিদর্শনকালে তিনি স্বপ্নপল্লী ৬৬টা মুজিব শতবর্ষের ঘর পাওয়া ভূমিহীন পরিবারদের সঙ্গে কথা বলে তাদেরকে সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা যেকোন সময় উপজেলা প্রশাসনকে জানানোর জন্য বলা হয়েছে। পরিদর্শন শেষে বড়দল বাজার ও ইউনিয়ন পরিষদে মতবিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার বলেন, যারা টিকা নেননি আগামী ২২-২৬ তারিখের মধ্যে টিকা গ্রহণ করবেন। টিকা গ্রহণ না করলে তাদেরকে সরকারি সকল সহযোগিতা থেকে বঞ্চিত হতে হবে। সর্বশেষে বড়দল ইউনিয়নের বিভিন্ন রাস্তার পাশে মরা গাছ গুলো কিভাবে অপসারণ করা যায় সে বিষয়ে আলোচনা করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, বড়দল ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান জগদীশচন্দ্র সানা, ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা বৃন্দ সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd