1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনির বিভিন্ন প্রতিষ্ঠানে ঐতিহাসিক ৭ মার্চ পালন - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

আশাশুনির বিভিন্ন প্রতিষ্ঠানে ঐতিহাসিক ৭ মার্চ পালন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ১০৭ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ আশাশুনি উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৭ মার্চ) সকালে উপজেলা প্রশসন, সকল স্কুল, কলেজ, মাদরাসা ও প্রতিষ্ঠানে সকাল থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচারসহ নানা কর্মসূচি পালন করা হয়।
আশাশুনি উপজেলা প্রশাসনঃ সকালে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
আশাশুনি সরকারি কলেজঃ সকাল ১০টায় শিক্ষার্থী-শিক্ষকবৃন্দের কণ্ঠে সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। ১০.২০ টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ। ১০.৩০ টায় কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও প্রভাষক জাকির হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উদযাপন কমিটির আহবায়ক প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক হাবিবুর রহমান, প্রভাষক শাহাদাৎ হোসেন টিটল, প্রভাষক শিরিন বাহার যুথি, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ক্যাডেট রাকিবুজ্জামান সহ কলেজের প্রভাষকবৃন্দ।
বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলঃ জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ঐতহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার, আলোক সজ্জা ও সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। অধ্যক্ষ ড. শিহাব উদ্দিন ও সহকারী প্রধান শিক্ষক তরুন কান্তি সানা প্রমুখ আলোচনা রাখেন। অনুষ্ঠানে স্কুলের শিক্ষকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আশাশুনি গার্লস হাই স্কুল ঃ জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা করা হয়। প্রধান শিক্ষক অমল কৃষ্ণ সানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, স্কুলের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম। অন্যদের মধ্যে অভিভাবক সিরাজুল ইসলাম, শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd