1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনির খলিসানীতে বিএনপি'র অফিস ভাংচুর - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আশাশুনির খলিসানীতে বিএনপি’র অফিস ভাংচুর

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৬১ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে ৭নং খলিসানী ওয়ার্ড বিএনপি অফিস ভাংচুর ও লুটপাট করা হয়েছে। ওয়ার্ড বিএনপির সভাপতি এমরান হোসেন জানান, শনিবার রাতে তারা অফিস বন্ধ করে বাড়িতে যান। রবিবার ভোর রাতে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় স্থানীয় জামে মসজিদ কমিটির সভাপতি তাসকিন গাইন ও মুসল্লি আবু সাইদ গাজী দেখতে পান বিএনপি অফিস ভাংচুর করা। খবর দিলে ওয়ার্ড বিএনপি সভাপতি (তিনি) সহ অন্যরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, অফিসের এ্যাডবেস্টার টিন, কেরাম বোর্ড, টেবিল-বেঞ্চ, দলীয় পতাকা, শহীদ জিয়ার ডিজিটাল ব্যানার, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাংচুর করা এবং অফিসের ৩২ ইঞ্চি স্মার্ট টিভি ও অন্যান্য সরঞ্জাম লুট করে নিয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান অনুমান ৭০ হাজার টাকা। রবিবার সকালে শোভনালী ইউনিয়ন বিএনপির আহবায়ক আহসান হাবিব, সদস্য সচিব জুলফিকর আলী ভুট্টো, সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক ঘটনাস্থান পরিদর্শন করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd