1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনির খরিয়াটি হাই স্কুলে আইন শৃংখলা ও নৈতিকতা বিষয়ক ক্লাস - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

আশাশুনির খরিয়াটি হাই স্কুলে আইন শৃংখলা ও নৈতিকতা বিষয়ক ক্লাস

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১১৩ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি ব্যুরোঃ আশাশুনি উপজেলার খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়ে আইন শৃংখলা রোধ ও নৈতিকতা বিষয়ক ক্লাস পরিচালনা করা হয়েছে। সোমবার (২৯ আগষ্ট) দুপুর ২ টায় স্কুল হল রুমে এ ক্লাস পরিচালনা করা হয়। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্লাস পরিচালনা করেন। স্কুলের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন মন্ডলের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক মুজিবুর রহমান, আনসার উজ্জামান, তারাপদ সরদার, সুবোধ চন্দ্র মন্ডল, বিশ্বজিৎ কুমার মন্ডল, মোস্তাফিজুর রহমান, রেজাউল করিম, দেবজানি কবিরাজ, আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন। ওসি মমিনুল ইসলাম (পিপিএম) তার আলোচনায় বলেন, অদম্য বিশ্বাস নিয়ে চেষ্টা করা হলে ভাল কিছু করা সম্ভব। আমরা আল্লাহ প্রদত্ব ব্রেনের ৭% এর বেশি ব্যবহার করিনা। সবার মেধা আছে। বিশ্বাস, সাহস ও চেষ্টা না থাকলে মেধার বিকাশ ঘটেনা। মানুষ মাত্রই কৌতুহলি, কোন কিছু নিষেধ করলে তারা সেটাই করতে চায়। তার মধ্যে কি আছে জানার জন্য আগ্রহী হয়ে ওঠে। খারাপ কৌতুহল ও আগ্রহ দমন করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তোমাদের বয়সের এ সময়টাই জীবন গড়ে তোলার সময়। বাল্য বিবাহের কুফল সম্পর্কে তোমাদেরকে ভালভাবে জানতে হবে। অল্প বয়সে বিয়ে হলে সংসার টেকেনা। সন্তান নেওয়া হলে মা ও সন্তানের শারীরিক ও মানসিক ক্ষতি হয়ে থাকে। অসৎ সঙ্গ থেকে দূরে থাকতে হবে। পিতা-মাতা, শিক্ষকদের কথা মানতে হবে। তোমরা এমন কাজ করবে না, যা শুনলে মানুষ ঘৃণা করে। তোমাদের কাজের জন্য পিতা-মাতা, শিক্ষকদের মাথা নিচু হয়ে যায় তেমন কাজ কখনোই করার চিন্তা মাথায় আনবে না। কোন রকমের সহযোগিতার প্রয়োজন হলে থানাকে অবহিত করার আহবান জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd