1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে স্টেপ প্রজেক্ট এর অবহিত করণ সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আশাশুনিতে স্টেপ প্রজেক্ট এর অবহিত করণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২
  • ১১১ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলায় স্টেপ প্রজেক্টের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় আশাশুনি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের আয়োজনে অ্যাকশন এগেনস্ট হাঙ্গার (এসিএফ) এর আর্থিক সহযোগিতায় বাংলাদেশের ঘূর্ণিঝড় প্রবণ উপকূলীয় অঞ্চল সমূহের পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান প্রক্রিয়া গতিশীল করন প্রকল্প (স্টেপ প্রজেক্ট) এর উপজেলা পর্যায়ের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খাঁন। প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন স্টেপ প্রজেক্ট এর প্রজেক্ট ম্যানেজার হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মনিটরিং অফিসার সৈয়দ তানভীর হোসেন, উত্তরণ কর্মকর্তা রেজওয়ান উল্লাহ, প্রকল্প সমন্বয়কারী, সাংবাদিক, সুশীল সমাজ, সিপিপি, পানি কমিটি, ভূমি কমিটি ও এনজিও প্রতিনিধিরা। আশাশুনি উপজেলার আশাশুনি সদর ইউনিয়ন ও শ্রীউলা ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে সভায় অবহিত করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd