1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক অবসরপ্রাপ্ত শিক্ষক - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আশাশুনিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক অবসরপ্রাপ্ত শিক্ষক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২
  • ১১৯ সংবাদটি পড়া হয়েছে

বাবুল হোসেন বিশেষ প্রতিনিধি: আশাশুনিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক অবসরপ্রাপ্ত শিক্ষক ঘটাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালক আমিরুল গাজীকে আটক করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে আশাশুনি উপজেলার হলদেপোতা ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।নিহত শিক্ষেক গোবিন্দ রায় (৬৫)। তিনি আশাশুনি উপজেলার পূর্ব কাদাকাটি গ্রামের সূর্যকান্ত রায়ের ছেলে ও খেজুরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। এদিকে, আটক ট্রাক চালক আমিরুল ইসলাম। সে সদর উপজেলার পারকুখরালি গ্রামের নজরুল গাজীর ছেলে।
নিহতের ভাই সঞ্জয় রায় জানান, আশাশুনি উপজেলার কাদাকাটি সড়কের হলদে পোতা ব্রিজ সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা অবস্থায় পিছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন গোবিন্দ রায়। স্থানীয় এ ঘটনার সাথে সাথেই ট্রাক চালক আমিরুলকে আটক করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখেন। পরে তারা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় যশোর ট-১১-৪০০৫ নাম্বারের ঘাতক ট্রাকটিকেও জব্দ করেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকসহ এর চালক আমিুরুলকে আটক করে থানায় আনা হয়েছে। তিনি আরো জানান নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd