1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে চতুর্থবারের মত উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন এবিএম মোস্তাকিম - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

আশাশুনিতে চতুর্থবারের মত উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন এবিএম মোস্তাকিম

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৯২ সংবাদটি পড়া হয়েছে

খায়রুল ইসলাম আশাশুনি: ৬ষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসাবে টানা চতুর্থবারের মত চিংড়ি মাছ মার্কা প্রতিকের প্রার্থী এবিএম মোস্তাকিম ৫১ হাজার ৬৬২ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছে। তিনি আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঘোড়া প্রতীকের এস এম শাহনেওয়াজ ডালিম পেয়েছে ৫০ হাজার ৭০৭ ভোট। তিনি আশাশুনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউনিয়নের পদত্যাগকারী চেয়ারম্যান। এছাড়া দোয়াত কলম প্রতিকে মোঃ গাউছুল হোসেন রাজ পেয়েছেন ১২ হাজার ৫৩০ ভোট ও আনারস প্রতীকে এড. শহীদুল ইসলাম পিন্টু পেয়েছেন ২ হাজার ৮৩৪ ভোট। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে তালা প্রতিকে এস এম সাহেব আলী ৫০ হাজার ৬৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী পেয়েছেন ৩১ হাজার ২৬৫ ভোট, এছাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হুসাইন মাইক প্রতিকে পেয়েছেন ১৪ হাজার ৮০৮ ভোট, প্রেসক্লাবের সভাপতি জি এম আল ফারুক টিয়া পাখি প্রতিকে পেয়েছেন ৯ হাজার ৬১৫ ভোট ও কৃষক লীগের সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলী চশমা প্রতিকে পেয়েছেন ৮ হাজার ৩২৬ ভোট। ভাইস চেয়ারম্যান (মহিলা) কলস প্রতিকের প্রার্থী মোসলেমা খাতুন মিলি ৩৯ হাজার ১৪৫ ভোট পেয়ে বে-সরকারিভাবে ২য় বার নির্বাচিত হয়েছেন। এছাড়া সীমা পারভীন হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ২৮ হাজার ১২৪ ভোট, মারুফা খাতুন বৈদ্যুতিক পাখা প্রতিকে পেয়েছেন ২৩ হাজার ৮৩৬ ভোট ও ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৪৬ ভোট।

আশাশুনি উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে উপজেলায় মোট ২ লক্ষ ৩৯ হাজার ২২০ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ লক্ষ ২০ হাজার ৫৯১ ভোট। বৈধ ভোটের সংখ্যা ১ লক্ষ ১৭ হাজার ৭৩৩ ভোট। বাতিলকৃত ভোটের ২ হাজার ৮৫৮ ভোট। ভোট পড়েছে শতকরা ৫০:৪১ ভাগ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd