1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনি হাসপাতালে মাসিক সমন্বয় সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

আশাশুনি হাসপাতালে মাসিক সমন্বয় সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তানে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হকের সভাপতিত্বে সভায় মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কুমার মন্ডল, ডাঃ নাহিয়ান হোসেন নয়ন, ডাঃ কৃষ্ণা বসাক, ডাঃ ফাতেমাতুজ জোহরা, সেনেটারী ইন্সপেক্টর জিএম গোলাম মোস্তফা, এমও ইপিআই শংকর মল্লিক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপন, আবু মুছা, রমেশ চন্দ্র, মাহবুবুর রহমান প্রমুখ আলোচনা রাখেন। স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের অংশ গ্রহনে সভায় স্বাস্থ্য সেবা কার্যক্রম ও সরকারি নির্দেশনা বাস্তবায়নের জন্য কাজের প্রতি আরও দায়িত্বশীল হওয়া, মাঠ পর্যায়ে কার্যক্রমকে আরো গতিশীল করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভাপতি নবাগত ইউএইচএ ডাঃ মিজানুল হক বলেন, কোন প্রকার দুর্ণীতি প্রশ্রয় দেয়া হবে না। কেউ তার নায্য অধিকার থেকে বঞ্চিত হবে না। কাজের প্রতি দায়িত্বশীল হতে হবে, মাঠ পর্যায়ের কার্যক্রমকে আরো বেশি গতিশীল করতে হবে। হাসপাতালের ক্লিনিক, মাঠ পর্যায় ও ইপিআই পর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করতে যত প্রকারের সহযোগিতা প্রয়োজন দেওয়া হবে। যারা কার্যক্রমে ভাল ভূমিকা রাখতে সক্ষম হবে তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ নির্বাচন করে ক্রমানুসারে পুরস্কৃত করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd