1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনি মরিচ্চাপ ব্রীজে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

আশাশুনি মরিচ্চাপ ব্রীজে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১২৫ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার চাপড়ায় মরিচ্চাপ নদীর উপরের বেউলি ব্রীজের উপর দিয়ে ভারী যানবাহন চলাচল পুনরায় নিষিদ্ধ করা হয়েছে। দীর্ঘদিনের নষ্ট ও কোন রকমে চালু রাখা ব্রীজে ভারী যান বাহন চলাচলের ফলে মাঝে মধ্যে ব্রীজ ভেঙ্গে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। গত শুক্রবার ভারী যানবাহন চলাচলের ফলে ব্রীজের ২টি পাত ভেঙ্গে গেলে ব্রীজটি সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া হয়। সড়ক ও জনপথ বিভাগের শ্রকিরা দ্রæত ভেঙ্গে পড়া পাত মেরামত করে রাতেই ব্রীজটি ছেড়ে দেওয়া হয়। ব্রীজের ভঙ্গুর অবস্থার কারণে ব্রীজে মালবোঝাই ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও মাঝে মধ্যে সে নিষেধ অমান্যের ঘটনা ঘটে থাকে। বিশেষ করে রাতের বেলায় অনিয়মটা ঘটানো হয়ে থাকে। গত বছরের শেষের দিকে ইট বোঝাই ট্রাক পাত ভেঙ্গে নীচে নদীর চর ভরাটি মাটিতে গিয়ে পড়েছিল। এছাড়া বহুবার পাত দেবে ও ভেঙ্গে যাওয়ার ঘটনা ঘটেছে। বারবার সংস্কার বা মেরামতের মাধ্যমে জনস্বার্থে কোন রকমে মেরমাত কাজ করে চালু রাখা হয়ে থাকে। কিন্তু না ভারী ও আধা ভারী যানবাহনের চাপ সইতে হয়ে থাকে বীজটিকে। ফলে ব্রীজটি যেমনি ঝুকিপূর্ণ ও তেমনি প্রয়োজনের খাতিরে মানুষকে ব্রীজ ব্যবহার করতে হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান ব্রীজের বর্তমান পরিস্থিতি সম্পর্কে নোটিশ জারী করেছেন। নোটিশে বলা হয়েছে, উপজেলার যোগাযোগ ব্যবস্থার জন্য সবচেয়ে গুরত্বপূর্ণ চাপড়া (মরিচ্চাপ) বেইলি ব্রিজটি অত্যন্ত নাজুক অবস্থায় উপনীত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জানা গেছে ব্রিজটি বর্তমান সক্ষমতায় কোন ভারী যানবাহন চলাচলের জন্য উপযুক্ত নয়। এছাড়া ব্রিজের স্পেয়ার পার্টস আর পাওয়া যায়না। ফলে ব্রিজটি কোনভাবে বড় ধরণের ক্ষতির মুখে পড়লে মেরামত কার্যক্রম অত্যন্ত দুরুহ ও সময় সাপেক্ষ হবে। এমতাবস্থায়, যে কোন ভারী যানবাহনকে ব্রিজটি ব্যবহার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd