1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবাগত ওসি মমিনুল - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আশাশুনি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবাগত ওসি মমিনুল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২
  • ১২৮ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি ব্যুরোঃ আশাশুনি থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম পিপিএম আশাশুনি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকালে প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মতবিনিময় করেন, আশাশুনি থানায় নবাগত ওসি মোঃ মমিনুল ইসলাম পিপিএম। সাধারণ সম্পাদক এসকে হাসানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এসআই জাহাঙ্গীর সেলিম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি জি এম আল ফারুক, আবদুল আলিম, প্রভাষক মাসুদুর রহমান, ফয়জুল কবির প্রমুখ। সভায় এমএম নূর আলম, সোহরাব হোসেন, প্রভাষক শাহাদাৎ হোসেন টিটল, শিক্ষক সুব্রত কুমার, শেখ বাদশা, জগদীশ চন্দ্র, ডাঃ শাহজাহান, শেখ বাদশা, বাহবুল হাসনাইন, শেখ আরাফাত প্রমুখ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ওসি মমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমার প্রথম কাজ হবে আশাশুনিতে সন্ত্রাস, মাদক, বাল্য বিবাহ, চোর-বাটপার ও ডাকাত মুক্ত করা। আমরা স্বস্ব জায়গা থেকে দায়িত্ব পালন করলে দেশ সমৃদ্ধ হবে। আশাশুনি সুন্দর হলে, জেলা ও দেশ সমৃদ্ধ হবে। যার যা দায়িত্ব যথাযথ ভাবে পালন করলে সেই দেশ প্রেমিক। আল্লাহ আমাকে দায়িত্ব পালনের সময় ও সুযোগ দিয়েছেন। আপনাদের সাথে নিয়ে আশাশুনিকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত করতে যা যা করা দরকার তাই করতে চাই। সাংবাদিকরা তাদের ভাল কাজের সাথে আমাকে পাবেন। দায়িত্ব পালনে সহযোগিতা করতে আমি প্রস্তুত, সাংবাদিকতা পেশাকে আমি শ্রদ্ধা করি। আপনারা আমাকে সের্বাচ্চ টুকু দিয়ে সাহার্য করবেন। আমি প্রতিশ্রুতিবদ্ধ যে, যাচাই না করে কোন পদক্ষেপ নেবনা। নিরিহ নিরাপরাধ ব্যক্তি ক্ষতিগ্রস্ত হোক সেটি আমি চাইনা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd