1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আলীপুর ইউপি নির্বাচনে আ’লীগের প্রার্থী জিয়াউল ইসলাম জিয়া - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আলীপুর ইউপি নির্বাচনে আ’লীগের প্রার্থী জিয়াউল ইসলাম জিয়া

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৭৫ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: ২৮ এপ্রিল অনুষ্ঠিতব্য সাতক্ষীরা সদরের আলীপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়াকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। শনিবার (১৬ মার্চ) বিকেল ৫টায় ইউনিয়ন আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
মাহমুদপুর মাধ্যবিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ বর্ধিত সভায় আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক হারুন-অর-রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শওকত হোসেন, জেলা যুবলীগের আহŸায়ক মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা যুবলীগের সদস্য রেজাউল ইসলাম রেজা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd