1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আ’লীগ ও সকল সহযোগি সংগঠনকে সম্মিলিত ভাবে এলাকার উন্নয়নে কাজ করতে হবে - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

আ’লীগ ও সকল সহযোগি সংগঠনকে সম্মিলিত ভাবে এলাকার উন্নয়নে কাজ করতে হবে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১২১ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি ব্যুরোঃ আশাশুনি উপজেলার বুধহাটায় ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল চত্বরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। প্রধান অতিথি বলেন, যিনি মসজিদ, মন্দির, স্কুল-কলেজ-মাদ্রাসার উন্নয়ন করেন, সাধারণ অসহায় মানুষের কল্যাণে কাজ করেন তিনি হলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ব্রীজ নির্মান, শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং, সড়ক নির্মান, অসহায় মানুষের সহায়তার ব্যবস্থা, গৃহহীন ও ভূমিহীনদের ঘর ও জমির ব্যবস্থা তিনিই করেছেন। দেশের চিত্র আজ পাল্টে গেছে, চারিদিকে কেবল উন্নয়ন আর উন্নয়নের ছবি, মানুষকে এখন কোন কিছুর জন্য অপেক্ষা করতে হয়না। সবকিছু সহজ করে দেওয়া হয়েছে। যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগি সংগঠনকে আওয়ামীলীগের সাথে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। তিনি সকল নেতাকর্মীদেরকে সতর্ক করে দিয়ে বলেন, যারা স্বাধীনতা যুদ্ধের সময় বিরোধীতা কেবল নয় বরং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সরাসরি কাজ করেছিল, তারা এবং তাদের দোসররা এখনও অপচেষ্টায় লিপ্ত আছে। ধর্মকে ব্যবহার করে একদল মানুষ বিদেশীদের সামনে দেশের ভিন্নচিত্র তুলে ধরছে। শত্রুরা পূর্বেও ছিল, এখনো আছে ভবিষ্যতেও থাকবে। আমাদেরকে একত্রিত ভাবে কাজ করে তাদেরকে প্রতিহত করতে হবে। পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অসংখ্য অভাবনীয় ও অকল্পনীয় কাজ হয়েছে। তারপরও ষড়যন্ত্রকারীরা থেমে নেই। ষড়যন্ত্রকারীরা দেশের শত্রু, সন্ত্রাস-নাশকতাকারীদের প্রতিহত করে দেশকে সন্ত্রাসমুক্ত দেশ হিসাবে গড়তে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, সকল ক্ষেত্রে আপনাদেরকে সজাগ থাকতে হবে। আপনাদের লেখনীর মাধ্যমে সরকারের সমালোচনা থাকতে পারে, কিন্তু সাথে সাথে সরকারের উন্নয়নের কথা ও ভাল কাজগুলো যথাযথ ভাবে তুলে ধরুন। আমরা ত্রুটি থাকলে, পরিকল্পনা ঘাটতি থাকলে তা শুধরাতে প্রস্তুত আছি। তিনি ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলুর বিভিন্ন প্রস্তাবের কথা উল্লেখ করে বলেন, বুধহাটা বাজারের উন্নয়ন বাজারের জলাবদ্ধতাসহ সকল স্থানের জলাবদ্ধতা ও পয়ঃ নিস্কাশনে প্রতিবন্ধকতা দূর করতে প্রশাসনের সাথে কথা বলবো।
ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের যৌথ ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু। অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, আলহাজ্ব শাহনেওয়াজ ডালিম, শেখ মিরাজ আলী, এসএম ওমর সাকি পলাশ, প্রভাষক দিপংকর বাছাড় দীপু, সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা মিলন, আব্দুল আলিম মোল্যা, উপজেলা শ্রমিক লীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকন, বুধহাটা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এটিএম আক্তারুজ্জামান, সম্পাদক মোহাম্মদ আলী, আওয়ামী লীগ নেতা জলিল ঢালী, নুরুজ্জামান জুলু এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলী সভাপতি, সেক্রেটারী ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd