1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা আবাসিক হোটেলে আপত্তিকর অবস্থায় কালিগঞ্জের টেমি হাফিজ আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা আবাসিক হোটেলে আপত্তিকর অবস্থায় কালিগঞ্জের টেমি হাফিজ আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৭২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা’র বৈশাখী আবাসিক হোটেল থেকে অবৈধ মেলামেশার দায়ে কালিগঞ্জের কথিত সাংবাদিক টেমি হাফিজকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

বুধবার ২৬ এপ্রিল রাত সাড়ে ৯টায় সাতক্ষীরা’র বৈশাখী হোটেল থেকে এক নারীসহ তাকে থানায় আনা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ডিউটি অফিসার এস আই হাসান।

ডিউটি অফিসার এস. আই হাসান এ প্রতিনিধিকে বলেন, ৯৯৯ কল পেয়ে আপত্তিকর অবস্থায় হোটেল থেকে দুই জনকে থানায় আনা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

সদর থানার ওসি মোঃ আবু জিহাদ ফকরুল আলম খান বলেন- জিজ্ঞাসাবাদে ওই নারী জানান, তার স্বামীর সাথে ঝগড়া হলে কথিত সাংবাদিক হাফিজের কাছে পরামর্শ নিতে যান। তখন হাফিজ কৌশলে ওই নারীর ফোন থেকে কিছু ছবি সংগ্রহ করে। সেই ছবি নিয়ে প্রথমে তার স্বামীকে ব্লাকমেইল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। পরে ওই নারীকে তার সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা হয়।

ওসি আরও জানান, কথিত সাংবাদিকের মোবাইলে ওই নারীর ব্লাক মেইল করার মত কিছু ছবি পাওয়া গেছে। তাতে বোঝা যাচ্ছে ওই নারীর বক্তব্য সত্য। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কথিত সাংবাদিক হাফিজ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের মশরকাটি গ্রামের মৃত এলাইবকস’র ছেলে। সে দুই সন্তানের জনক। বর্তমানে বাজারগ্রামে পরিবার নিয়ে বসবাস করেন। কালিগঞ্জ উপজেলার মৎস্য আড়ৎ, আমের আড়ৎ, বালু ব্যাবসায়ীসহ বিভিন্ন স্থান থেকে চাঁদাবাজি করে থাকে বলে এসব ব্যবসায়ীদের অভিযোগ রয়েছে। তাছাড়া তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজিসহ অসংখ্য অভিযোগ রয়েছে।

সূত্রে জানা গেছে, বৈশাখী হোটেলে অন্যের স্ত্রীকে নিয়ে রাতযাপন করছে একজন এ সংবাদে স্থানীয় জনতা পুলিশে খবর দিলে আপত্তিকর অবস্থায় উভয়কে আটক করে পুলিশ। বর্তমানে থানা হেফাজতে আছে।

মোটা অঙ্কের টাকার বিনিময়ে থানা হেফাজত থেকে মুক্ত করতে একটি চক্র তৎপর বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, থানা হেফাজত থেকে মুক্ত করতে একটি চক্র তৎপরতা চালাচ্ছে।

এর আগে কালিগঞ্জ উপজেলার ফুলতলা মোড়ে ভাড়া বাসা থেকে এক মেয়ের সাথে রাতযাপনকালে এলাকাবাসী হাতেনাতে আটক করে বেঁধে রাখে। পরে এক আওয়ামী লীগ নেতার হস্তক্ষেপে সেবার মুক্তি পেয়েছিল বলে জানিয়েন এলাকাবাসী।

এঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় ধর্ষন, চাঁদাবাজিসহ একাধীক ধারায় মামলার প্রস্তুতি চলছে বলে বিশ্বস্ত সূত্রে জানাগেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd