1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার শুভেচ্ছা উপহার গ্রহণ করলেন জেলা প্রশাসক - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার শুভেচ্ছা উপহার গ্রহণ করলেন জেলা প্রশাসক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১২৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা প্রশাসকের পৃষ্ঠপোষকতায় ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর শুভেচ্ছা উপহার হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ শুভেচ্ছা উপহার হস্তান্তর করেন বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক, ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও “মা” ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল। জেলা প্রশাসনের জরুরী মিটিং থাকায় আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় দুঃখ প্রকাশ করেন জেলা প্রশাসক। হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করে এবং টুর্নামেন্টের সফল সমাপ্তি হওয়ায় টুর্নামেন্টের আয়োজক ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও “মা” ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুলকে ধন্যবাদ জানান। এবারে এস.এস.সি পরীক্ষায় ডিবি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষার্থীরা ২৩ জন গোল্ডেন এ প্লাস, এ গ্রেড ৫৫ জন, এ-৪৫ জন ও ৬জন বি গ্রেড পাওয়ায় ভাল ফলাফলের জন্য ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষককে ধন্যবাদ জানান জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন এন.বি.বিকে আল-মদিনা দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মো. জাহাঙ্গীর হোসেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd