1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে চাপে ফেলবে টাইগাররা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰দেবহাটায় গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস,ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা📰পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে চাপে ফেলবে টাইগাররা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৯০ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে চাপের মধ্যে ফেলে দেবে টাইগাররা। এমনটিই মত বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের।
পাইলট বলেন, আমি মনে করি বাংলাদেশ দল বিশ্বকাপের মূলপর্বে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলো বাংলাদেশের বিপক্ষে ভালো খেলার জন্য চাপে থাকবে। বাংলাদেশ দল গ্রুপপর্বে যেমন ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনির বিপক্ষে চাপে ছিল।
খালেদ মাসুদ পাইলটের বিশ্বাস বাংলাদেশ দল মূলপর্বে চাপমুক্ত থেকে ফ্রেস মাইন্ডে খেলতে পারবে। এতে মাহমুদউল্লাহ রিয়াদদের পারফরম্যান্স প্রত্যাশার চেয়েও ভালো হতে পারে।
বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের খেলার সময়সূচি – ২৪ তারিখে এ গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, ভেন্যু শারজাহ। আজই নির্ধারিত হবে এ গ্রুপ থেকে কে চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে উঠছে।
২৭ অক্টোবর টি-টোয়েন্টির র‌্যাংকিংয়ে এক নম্বর দল ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ, ভেন্যু আবুধাবি। ২৯ অক্টোবর বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা, ভেন্যু শারজাহ। পরের মাসে তথা ২ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহর দল, ভেন্যু আবুধাবি।
আর সুপার টুয়েলভের লড়াইয়ে বাংলাদেশের শেষ চ্যালেঞ্জ সেপ্টেম্বরে মিরপুরে নাস্তানাবুদ হওয়া অস্ট্রেলিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ নভেম্বর। ভেন্যু দুবাই।
অর্থাৎ সেমিফাইনালে উঠতে না পারলে আগামী ৪ নভেম্বরই শেষ হয়ে যাবে বাংলাদেশের বিশ্বকাপ। আর নকআউটে নাম লেখালে আরও দীর্ঘায়িত হবে কোটি বাংলাদেশির স্বপ্ন।
সবগুলো ম্যাচই হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd