1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে বিদ্যুতায়িত হয়ে ওয়াইফাই শ্রমিক আহত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

আশাশুনিতে বিদ্যুতায়িত হয়ে ওয়াইফাই শ্রমিক আহত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১১৮ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ী বাজারে বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিক আহত হয়েছেন। আহত শ্রমিকের নাম সোহাগ সরদার (২৪)। তিনি ইউনিয়নের বকচর গ্রামের আঃ গনি সরদারের ছেলে। তাকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা ১ টার দিকে এ ঘটনা ঘটে। ওয়াইফাই লাইন পরিচালক একই গ্রামের সালাম সরদারের ছেলে মেহদী হাসান নাকতাড়া কালিবাড়ী বাজারে গোলাম মোস্তফার বিল্ডিং এর দ্বিতীয় তলায় ভাড়াটিয়ার ওয়াইফাই লাইন সংযোগ দেওয়ার কাজ করছিলেন। সোহাগ সরদার দ্বিতীয় তলার ছাদে উঠে ওয়াইফাই এর তার টানার সময় অসতর্কবশত বিল্ডিংয়ের পাশ দিয়ে চলে যাওয়া বিদ্যুৎ লাইনে স্পর্শ করলে তিনি বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়েন। সাথে সাথে বিদ্যুৎ চলে যায়। এতে সোহাগের ডান হাত ও পিঠের অংশ বিশেষ ঝলছে গেছে। খবর পেয়ে আশাশুনি থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থানে পৌছে সোহাগকে উদ্ধার করে দ্রুত আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কালিবাড়ি বাজার কমিটির সেক্রেটারী জুলফিকর সরদার বলেন, ওয়াইফাই তার টানানোর সময় সে বিদ্যুতায়িত হয়। ফায়ার সার্ভিসের একটি টিম তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আশাশুনি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিদ্যুতায়িত সোহাগকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। কিভাবে বিদ্যুতায়িত হয়েছে তা দেখার বা জানার সুযোগ তাদের হয়নি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd