1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
রতনপুর ইউনিয়নে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রের দায়িত্বে থাকা মনজুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

রতনপুর ইউনিয়নে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রের দায়িত্বে থাকা মনজুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১৩২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১১নং রতনপুর ইউনিয়নের সাধারণ মানুষের জন্ম নিবন্ধন অনলাইন ডাটাবেজ করতে সরকার নির্ধারিত ফি ৫০ টাকার পরিবর্তে ৮-৯ গুণ বেশি টাকা আদায় করছেন ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রের দায়িত্বে থাকা মনজু আহম্মেদ। এমনই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ।

সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার জন্য ইউনিয়নের বিভিন্ন এলাকায় এজেন্ট বসিয়েছেন মনজু । ওই এজেন্টরা সাধারণ মানুষের কাছ থেকে জন্ম নিবন্ধনের আবেদন সংগ্রহ করে সরকার নির্ধারিত ৫০ টাকার পরিবর্তে প্রতিজনের কাছ থেকে নিচ্ছেন ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত। ইউপি সদস্যরা বেশি টাকা আদায়ের প্রতিবাদ করলেও কোন কর্ণপাত করছেনা মনজু ।

সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার জন্য ইউনিয়নের বিভিন্ন এলাকায় এজেন্ট বসিয়েছেন মনজু। ওই এজেন্টরা সাধারণ মানুষের কাছ থেকে জন্ম নিবন্ধনের আবেদন অনলাইন করতে নেওয়া হচ্ছে ৫০/- টাকা এবং অনলাইন করার পর ডিজিটাল জন্মসনদ দেওয়ার সময় আরোও ১০০/- টাকা নেওয়াছে। যেখানে সরকার ডিজিটাল জন্ম সনদ অনলাইন এবং ডিজিটাল জন্মসনদ নেওয়ার জন্য ৫০/- টাকা নির্ধারন করেছে। সরকারের আইন অমান্য করে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রের কর্মকর্তা জি এম মনজু আহমেদ রতনপুর ইউনিয়নের অসহায় গরিব মানুষের কাছ থেকে কেড়ে নিচ্ছে হাজার হাজার টাকা।

সরকারের আইন অমান্য করে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রের কর্মকর্তা মনজু আহমেদ রতনপুর ইউনিয়নের অসহায় গরিব মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা । ভুক্তভোগী এক সাংবাদিক তুহিন হোসেন এই প্রতিবেদককে জানান, গত ০২/১০/২০২২ ইং তারিখে তিনি তার স্ত্রীর জন্ম-সনদ অনলাইন করতে গেলে, ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রের দায়িত্বে থাকা জি এম মনজু আহমেদ তুহিনকে বলেন কালার আইডি কার্ডের কপি দিতে হবে তা না হলে আপনার কাজ করতে পারবো না।

তুহিন বলেন আমি মুল আইডি কার্ড সাথে নিয়ে আসি নাই, সাতক্ষীরাতে রেখে এসেছি। আইডি কার্ডের ফটোকপি নিয়ে এসেছি তাহলে কি আমার কাজ হবে না ? তখন ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রের দায়িত্বে থাকা মনজু আহম্মেদ বলেন, আমাদের কালার আইডি কার্ডের কপি ছাড়া কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম কোন কার্ড রিসিভ করেননা। মনজু আহম্মেদ পরবর্তীতে তুহিন হোসেনকে কিছু টাকার কথা বলেন যেখানে আইডি কার্ডের মূল কপি ছাড়াই তার কাজ হয়ে যাবে।

তুহিন হোসেন কোন উপায় না পেয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর কাছে গেলে তিনি আবেদনটি দেখে এপির কাছে পাঠান এবং এপি দেখে বলেন, আপনার আবেদনটি ইউনিয়ন পরিষদ থেকে এখনো রিসিভ করা হয়নি।

তখনি ১১নং রতনপুর ইউনিয়নের সচিবকে ফোন করে বিষয়টি জানানো হলে তিনি আবেদনটি রিসিভ করেন এবং এপি কাজটি করে দেন।

তুহিন হোসেন অভিযোগ করে আরো বলেন, এভাবে এখান থেকে ওখানে সেখান থেকে এখানে পাঠিয়ে হয়রানি করতে থাকে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রের দায়িত্বে থাকা মনজু আহম্মেদ। এভাবে যদি একজন সাংবাদিককে হয়রানি করা হয় সেখানে অসহায় সাধারণ মানুষ কি সেবা পাবে ?

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, অতিরিক্ত টাকা দিয়ে জন্ম সনদ অনলাইন ডিজিটাল করতে দেওয়ার পরও দিনের পর দিন, মাসের পর মাস ঘুরতে হচ্ছে তাও কাজ হচ্ছে না। সাধারণ মানুষ মনজু আহম্মেদের এমন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তদন্ত-পূর্বক সঠিক বিচারের দাবি করেন।

এবিষয়ে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রের দায়িত্বে থাকা মনজু আহমেদের মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

১১ নং রতনপুর ইউনিয়নের চেয়ারম্যান আলিম-আল রাজি (টোকোন) এর কাছে ফোন করলে তিনি রিসভ করেননি।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম বলেন,আমরা কোন ইউনিয়ন পরিষদকে এধরনের নির্দেশনা দেয়নি যে কালার আইডি কার্ড ব্যতীত জন্ম সনদ করা যাবে না এবং কারো বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেবো।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd