1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাটকেলঘাটার ৪০ বছর ধরে পা ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ, শেষ বয়সে চাই একটু সস্তি - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাটকেলঘাটার ৪০ বছর ধরে পা ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ, শেষ বয়সে চাই একটু সস্তি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৮৬ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা : ৪০ বছর ধরে পা ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে চলেছেন সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের মোঃ আকবর আলী গাজী ওরফে (ধুনা) (৬৬)। তিনি বেঁচে থাকার তাগিদে জীবনের সাথে লড়াই করেই চলেছেন প্রতিনিয়ত। আকবর আলী গাজীর উপার্জনের একমাত্র সম্বল হলো পা ভ্যান। দীর্ঘ ৪০ বছর ধরে মাথার ঘাম পায়ে ফেলে জীবন সংগ্রামে অতিক্রম করে চলেছেন। সংসার জীবনে ২ ছেলে এবং ৩ মেয়ে ও স্ত্রী রয়েছেন। দিন নেই রাত নেই ভ্যান চালিয়ে সংসার পরিচালনার পাশাপাশি সন্তানদেরকে অনেক কষ্ট করে মানুষ করেছেন। সব ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়েছেন এই ভ্যান চালিয়ে। কিন্তু আকবর আলী গাজীর ভাগ্যের কোন পরিবর্তন আসেনি। এমনিভাবে তাঁর সারা জীবনের যে কষ্ট সেই কষ্টই থেকে গেছে। সাক্ষাৎকালে মোঃ আকবার আলী গাজীর চোখে মুখে ছিলো বিষণন্নতার ছাপ। ভারাক্রান্ত জীবনের বাস্তব কিছু কাহিনী অকপটে বলে গেছেন । ছেলেরা এখন যার যার মত করে আলাদা হয়ে গেছে। বাবা মা তাদের সংসারের এখন অনেক বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখন আর আগের মত শরীরে তেমন কোন শক্তি পাইনা। তাই বাধ্য হয়ে পায়ে হেঁটে কোন প্রকার জীবনে বেঁচে থাকার তাগিদে পা ভ্যান চালাতে হচ্ছে। প্রতিদিন ধানদিয়া থেকে পা ভ্যান ঠেলে নিয়ে গিয়ে সাতক্ষীরা শহরে যেতে হয় অনেক কষ্ট করে। সেখান থেকে মুরগির পায়খানা বস্তায় করে নিয়ে এসে এলাকার বিভিন্ন মৎস্য ঘেরে দিতে হয়। এইভাবে চলতে থাকে আকবর আলীর জীবন সংগ্রামের পথ চলা। অসহায় আকবর আলী প্রতিদিন ৪ থেকে ৫ বস্তা মুরগির পায়খানা নিয়ে ১৮ থেকে ২০ কিলোমিটারের মত পথ পায়ে হেঁটে অতিক্রম করতে হয় তার। এর বিনিময় আকবর আলী ঘের মালিকদের কাছ থেকে পায় বস্তা প্রতি ৫০ টাকা করে। তিনি আরো জানান ২০০৪ সালে কাঠ বোঝাই ভ্যান চালাতে গিয়ে কাঠে ভিতর হাত ঢুকে গিয়ে একটা হাত ভেঙ্গে যায়। সেখান থেকে আজ পর্যন্ত ভাঙ্গা হাত দিয়ে আকবর আলী বহু কষ্টের মধ্যে ভ্যান চালিয়ে আসছেন। তিনি জানান জীবনের বাকী সময়টা হয়তো এইভাবে কাটাতে হবে তাঁর। এমতাবস্থায় মানবিক বিষয়টি দেখার জন্য সাতক্ষীরা জেলা প্রসাশন ও জন প্রতিনিধিদের সুষ্টি কামনা করেছেন ভুক্তভোগীসহ সচেতন মহল।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd