1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা পৌরসভার ইটাগাছায় ফুটপাত ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা পৌরসভার ইটাগাছায় ফুটপাত ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা পূর্বপাড়ায় ৩০৯ ফুট ফুটপাত ও ৫২ ফুট কভার্ড ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি প্রধান অতিথি হিসেবে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর রাবেয়া পারভীন, সাতক্ষীরা পৌরসভার সোস্যাল ডেভেলপমেন্ট অফিসার জিয়াউর রহমান, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের ফিল্ড কো-অর্ডিনেটর ইউসুফ আলী, অফিসার অবকাঠামো উন্নয়ন মো. জাকির হোসেন, প্রোগ্রাম অর্গানাইজার রাশিদুল হাসান, সাতক্ষীরা পৌরসভার সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, প্রতাপ সেন, অর্চনা মল্লিক, মোজাম্মেল হক প্রমুখ। উল্লেখ্য, সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা পূর্বপাড়া অন্যতম ঘনবসতিপুর্ণ কলোনী। এখানকার জনসংখ্যা প্রায় ৯৮৬ জন। এটি অত্যন্ত জলবায়ু ঝুকিপুর্ণ এলাকা। এখানে বৃষ্টি হলেই মানুষের চলাচল দূরহ হয়ে পড়ে। কলোনীর জনগোষ্ঠির ঝুঁকি হ্রাসের জন্য ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর মাধ্যমে সিসি ঢালাই ফুটপাত ও কভার্ড ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এসময় ইটাগাছা পূর্বপাড়া সিডিও দল ও ইয়ুথ গ্রæপের সদস্য উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd