1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জনগণই রাষ্ট্র ক্ষমতার মালিক:মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

জনগণই রাষ্ট্র ক্ষমতার মালিক:মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সম্পর্কে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, নির্বাচন নিয়ে আমাদের ভাবার কিছু নেই। জনগণই রাষ্ট্র ক্ষমতার মালিক, “বঙ্গবন্ধু বিশ^ নেতাদের দরবারে সাহায্য চায়নি। তিনি বলেছিলেন অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করুন। অস্ত্র প্রতিযোগিতার অর্থ দিয়ে লেখা পড়া, স্বাস্থ সেবা ও দারিদ্রতা বিমোচন করুন। তিনি ছিলেন বিশ^ নেতা, তিনি আন্তর্জাতিক সংস্থায় দাঁড়িয়ে বলেিেছলেন পৃথিবী আজ দুইভাগে বিভক্ত, একদিকে শোষক আর একদিকে শোষিত। আমি শোষিতদের পক্ষে। জাতির জনক বঙ্গবন্ধু সারা পৃথিবীর শোষিত দুঃখী মানুষের পক্ষে ছিলেন। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাঙালী জাতির ভাগ্যন্নোয়নে ও দেশের কল্যাণে এবং দেশের বীর মুক্তিযোদ্ধা কল্যাণে কাজ করে যাচ্ছেন।”আমরা আশাবাদী, যেভাবে আমরা করোনা ভাইরাসসহ বিভিন্ন সংকটে জনগণের পাশে ছিলাম এবং যেভাবে দেশে উন্নয়ন হয়েছে, সেজন্য জনগণ বিবেচনায় নিয়ে আওয়ামী লীগকে ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করবে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি।
মন্ত্রী বলেন, এক বছর আগে মুক্তিযোদ্ধাদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর মধ্য কোনো অমুক্তিযোদ্ধা থাকলে কেউ সুনির্দিষ্টভাবে অভিযোগ দিলে স্থানীয়ভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, এলজিইডির প্রকল্প পরিচালক আব্দুল হাকিম, এলজিইডি সাতক্ষীরার প্রধান নির্বাহী প্রকৌশলী মো. সুজায়েত হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরাসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা শফিক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা দেবরঞ্জন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান প্রমুখ।
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর সাতক্ষীরার বাস্তবায়নে ২ কোটি ৯৪ লাখ ৭০ হাজার ৮১৯ টাকা ব্যয়ে সাতক্ষীরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করেন। পরে মন্ত্রী সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু, সাধারণ সম্পাদক জ্যোৎস্না  আরা, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য নাজমুন নাহার মুন্নি, প্রশাসনিক কর্মকর্তা, আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও জেলার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd