1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে শ্যালক কর্তৃক ভগ্নিপতিকে হত্যার মূল আসামি গ্রেপ্তার - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জে শ্যালক কর্তৃক ভগ্নিপতিকে হত্যার মূল আসামি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে শ্যালক কর্তৃক শাবল দিয়ে আঘাত করে আপন ভগ্নিপতিকে হত্যার মূল আসামি মোঃ আহাদ আলী গাজী (৪০)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। রোববার (১৮ সেপ্টেম্বর) যশোর জেলার মনিরামপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি আহাদ আলী গাজী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।
র‌্যাব সূত্র জানায়, নিহত সামছুর গাজীর ছেলে মোঃ মিজানুর কর্তৃক মাছের ঘেরে মাছ চুরি করা নিয়ে গত ১৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টার দিকে ভিকটিমের সাথে তার শ্যালকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সামছুর গাজীর বড় শ্যালক ১নং আসামী মোঃ ফজর আলী এবং ছোট শ্যালক ২নং আসামী মোঃ আহাদ আলী গাজী শাবল দিয়ে ভিকটিমের মাথায় এবং গায়ে এলাপাথাড়ি আঘাত করে । যার ফলে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়ে। এছাড়াও তারা ভিকটিমের স্ত্রীকেও আঘাত করে গুরতর জখম করে। পরবর্তীতে ভিকটিমকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম মোঃ সামছুর গাজীকে মৃত ঘোষণা করেন। এঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে কালীগঞ্জ থানায় ৬ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ২/৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনা এলাকার জনমনে চাঞ্চল্য এবং উদ্ধেগের সৃষ্টি করে। ঘটনা সংবাদ প্রাপ্তির সাথে সাথে র‌্যাব-৬, সাতক্ষীরা এর একটি আভিযানিক দল আসামীদের আইনের আওতায় আনার জন্য গোপনে ছায়া তদন্ত শুরু করে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬, সাতক্ষীরা এর আভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে রোববার যশোর জেলার মনিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে সামছুর গাজী হত্যার ঘটনার মূল হোতা মোঃ আহাদ আলী গাজীকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী আহাদ আলী গাজী উক্ত হত্যার সাথে তার সরাসরি সম্পৃক্ততার কথা জানায়। গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd