1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ খলিলুল্লাহ ঝড়ু - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ খলিলুল্লাহ ঝড়ু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৭ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ ব্যুরো চীফ: সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সাথে মতো বিনিময় করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি খলিলুল্লাহ ঝড়ু। সোমবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে সভায় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় আগামীর কর্ম পরিকল্পনা ও প্রত্যাশায় বক্তব্য রাখেন আসন্ন জেলা পরিষদ নির্বাচনে (স্বতন্ত্র) চেয়ারম্যান পদপ্রার্থী ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি, যুব একাডেমির চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খলিলুল্লাহ ঝড়ু।
এসময় বক্তব্যে তিনি বলেন, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমি একজন সচেতন প্রগতিশীল ব্যক্তি হিসেবে সাতক্ষীরার জনগনের পাশে থাকতে চাই। দীর্ঘদিন যাবৎ আত্ম মানবতার সেবা ও দুর্যোগকালে সাতক্ষীরার অবহেলিত জনগোষ্ঠীর পাশে থেকেছি আন্তরিকতার সাথে। অবহেলিত জনপদের সুবিধা বঞ্চিত যে যখন আমাকে স্মরণ করেছে আমি তার পাশে থেকে সহায় হয়েছি। আগামীতেও জনপ্রতিনিধিদের মূল্যবান ভোটে নির্বাচিত হতে পারলে আপনাদের সাথে নিয়ে দুর্ণীতি ও স্বজনপ্রীতি মুক্ত জেলা পরিষদ উপহার দিতে চাই।
সরকারি সকল দান অনুদান ও প্রকল্পগুলো আলোচনার মাধ্যমে বন্টন করা হবে। ইতিপূর্বে জেলা পরিষদকে দুর্ণীতি ও স্বজনপ্রীতির আখড়ায় পরিণত করেছিল। আমি জেলা পরিষদকে রাহুমুক্ত করবো। এছাড়াও তিনি বলেন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সংকটে পতিত জেলার জন্য সময়োপযোগী সমস্যা সমাধানের বাস্তব ভিত্তিক পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে জেলার ২২ লক্ষ মানুষের সুপেয় পানি খাওয়ার ব্যবস্থা করা।
গ্রামীন অবকাঠামো উন্নয়নে অংশীদার সমৃদ্ধ প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচনী ইশতেহার প্রস্তুত করা, জেলায় অতীতের অসঙ্গতি ও পক্ষপাতমূলক প্রকল্প বরাদ্ধ না দিয়ে উন্নয়ন বঞ্চিত এলাকা চিহ্নিত করে বরাদ্ধ প্রদান করা এবং প্রভাবমুক্ত, দুর্ণীতিমুক্ত, জেলা পরিষদ গঠনের মাধ্যমে শতভাগ ইশতেহার বাস্তবায়নের জন্য সচেষ্ট থাকবো। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সন্মানিত সদস্যবৃন্দ ও সূধীবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd