1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় যাত্রীবাহী বাস উল্টে নিহত- ১ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

তালায় যাত্রীবাহী বাস উল্টে নিহত- ১

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৯ সংবাদটি পড়া হয়েছে

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাস উল্টে সাজ্জাদ আলী সরদার (৫০) নামের এক যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছে। ঘটনায়, বাসে থাকা ৭ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে খুলনা-পাইকগাছা সড়কে উপজেলার শাহাপুর গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ উপজেলার আামানুল্লাপুর গ্রামের সেমতুল্য সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী আগোলঝাড়া গ্রামের সেলিম শেখ জানান, শনিবার সকাল ৮টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী খুলনা-জ-০৫-০০২২ বাসটি তালা উপজেলার শাহাপুর এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি রাস্তার পাশের গাছে ধাক্কা লেগে উল্টে যায়। তৎক্ষাত স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে গাড়িতে থাকা ৭ জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় এবং নিহত সাজ্জাদকে বাসের নিচ থেকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে যায়।
নিহত’র শ্যালক আসাদুজ্জামান জানান, পাইকগাছার মাহমুদকাটি গ্রামে ভগ্নিপতি শহিদুল ইসলাম গতরাতে ইন্তেকাল করেন। তার জানাযা নামাজে শরিক হতে সাজ্জাদ মাহমুদকাটি যাবার পথে দূর্ঘটনায় নিহত হন। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মনিমোহন ঘোষ জনান, সাজ্জাত হোসেন ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং আহতরা এখানে চিকিৎসা নিতে ভর্তি হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তরে প্রক্রিয়া চালানো হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd