1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সেই ভিক্ষুকের ঘর নির্মান করে দিবে মৃত্তিকা মানবিক ইউনিট - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সেই ভিক্ষুকের ঘর নির্মান করে দিবে মৃত্তিকা মানবিক ইউনিট

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১২২ সংবাদটি পড়া হয়েছে

দেবহাটা প্রতিনিধি: সংবাদ প্রকাশের পর সেই ভিক্ষুক নারীর ঘর তৈরী করে দিতে চেয়েছেন মৃত্তিকা মানবিক ইউনিটের নেতৃবৃন্দরা। শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার মাঘরী গ্রামে এসে ক্ষয়ক্ষতির পরিমান ও বর্তমান অবস্থান খোঁজ নেন সংগঠনের সদস্যরা। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও দেবহাটা ইউনিটের উপদেষ্টা হাবিবুর রহমান সবুজ, সংগঠনের আহবায়ক শাহরিয়ার শাকিব, সহ-সভাপতি মেহেদী হাসান শিমু ঘটনাস্থল পরিদর্শন করে পাঁকা ঘর নির্মানের আশ্বাস দেন।
উল্লেখ্য যে, টানা বৃষ্টির ফলে গত ১৩ সেপ্টেম্বর দেবহাটা উপজেলার মাঘরী গ্রামের মৃত আব্দুল জব্বার কারিগরের স্ত্রী ভিক্ষুক জোহরা বেগম (৬৫) বসতঘর ভেঙে যায়। এতে করে তাকে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয়। বিষয়টি নিয়ে স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে মৃত্তিকা মানবিক ইউনিটের সদস্যদের। পরে বিষয়টি নিয়ে সংগঠনের সদস্যদের আলোচনা শেষে প্রাথমিক বাজেট তৈরী করে ঘর নির্মানের জায়গা পরিদর্শনে আসেন নেতৃবৃন্দরা। জায়গা নির্ধারন সম্পন্ন হওয়ায় আগামী দুএকদিনের মধ্যে ওই অসহায় নারীর শান্তির নীড় তৈরীর কাজ শুরু হবে বলে জানান সংগঠনের আহবায়ক শাহরিয়ার শাকিব। তিনি আরো জানান, সংগঠনটি দেশী ও প্রবাসী ভাইদের সহযোগীতায় সেবার উদ্দেশ্য নিয়ে বিভিন্ন অসহায় মানুষের পাশে কল্যাণে কাজ করে যাচ্ছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আগামীতে আরো বেশি সেবামূলক কাজ হাতে নেতা হবে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd