1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় টানা বৃষ্টিতে ভেঙে পড়েছে ভিক্ষুক জোহরার বসতঘর - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় টানা বৃষ্টিতে ভেঙে পড়েছে ভিক্ষুক জোহরার বসতঘর

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৬ সংবাদটি পড়া হয়েছে

দেবহাটা ব্যুরো: সাতক্ষীরার দেবহাটায় কয়েক দিনের টানা বৃষ্টিতে ভেঙে পড়েছে মাঘরী গ্রামের ভিক্ষুক জোহরা বেগম (৬৫) বসতঘর। ঘর ভেঙে পড়ায় বর্তমানে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয়েছে তার। কয়েকদিনের বৃষ্টির প্রভাবে মঙ্গলবার সন্ধ্যায় ঘরটি হঠাৎ ভেঙে পড়ে। আর সে সময় জোহরা বেগম ঐ ঘরের মধ্যে অবস্থান করছিলেন। আর এতে ঘর ভেঙে পড়ে তিনি মারাক্তক আহত হয়েছেন। খোঁজ নিয়ে দেখা গেছে, জোহারার স্বামী আব্দুল জব্বার কারিগর প্রায় ১৬ বছর আগে মারা গেছেন। স্বামীর পারিবারিক অবস্থা ভালো না থাকায় তেমন কোন সুযোগ সুবিধা না পেয়ে স্বামীর মৃত্যুর অন্যের কাছ থেকে চেয়ে কোন রকম দিন পার করতেন। স্বামীর বাড়িতে ভালো বাসস্থান না থাকায় কোন রকম পলিথিনে ঘেরা ও টালির ছাউনি খুঁপড়িতে বসবাস করতেন জোহরা। বসতঘরটি ঝড় বৃষ্টিতেই ছিল ঝুঁকিপূর্ণ। তাছাড়া কয়েকদিনের টানা বৃষ্টিতে ঘরের ছাউনি দুর্বল হয়ে ভেঙে পড়ে। এতে নিমেশেই শেষ হয়ে যায় জোহরার মাথা গোঁজার ঠাই। সেই সাথে ভেঙে পড়া ঘরের আঘাতে মাথা ফেটে যায় জোহরার। ঘর ভেঙে পড়ার শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে জোহরা বেগমকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা শেষে প্রতিবেশীর বাড়িতে রেখে আসেন। বর্তমানে তিনি ঐ প্রতিবেশীর বাড়ির বারান্দায় দিন কাটাচ্ছেন।
স্থানীয় সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান জানান, এ ঘটনা শোনামাত্র আমি অসহায় জোহরা বেগমকে দেখতে যায়। তাৎক্ষনিক ভাবে তার জন্য ডাক্তার এনে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। তার সুস্থতার জন্য প্রয়োজনীয় ঔষধের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরো বলেন, পরিবারটির জন্য দরকার একটি মাথা গোঁজার ঠায়। আমরা উপজেলা চেয়ারম্যান, নির্বাহী অফিসার ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি তার জন্য যদি একটা মাথা গোঁজার ঠায় নির্মান করার।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd