1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনি খোলপেটুয়া নদীর বেড়ী বাঁধ ভেঙে গদাইপুর এলাকা প্লাবিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

আশাশুনি খোলপেটুয়া নদীর বেড়ী বাঁধ ভেঙে গদাইপুর এলাকা প্লাবিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৯ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের দক্ষিণ গদাইপুর গ্রামে খোলপেটুয়া নদীর বেড়ী বাঁধ ভেঙ্গে নদীর পানি প্রবল বেগে বিল ও লোকালয়ে প্রবেশ করেছে। সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরের জোয়ারের সময় পানি উন্নয়ন বোর্ডের ৭/২নং পোল্ডারের গদাইপুর গ্রামের আবদুল মান্নান মাস্টারের ঘের সংলগ্ন এলাকায় ভাঙ্গন শুরু হয়ূ। মুহুর্তের মধ্যে বেড়ী বাঁধের ১০ হাত জায়গা জুড়ে নদীগর্ভে বিলীন হয়ে যায়।স্থানীয়রা জানান, রোববার থেকে এলাকায় এখনো টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের সাথে নিম্নচাপের প্রভাবে নদীতে জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। দুপুরের জোয়ারে হঠাৎ করেই আবদুল মান্নান মাস্টারের ঘের সংলগ্ন এলাকায় ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। ফলে এলাকার ৩০০ বিঘা জমির মৎস্য ঘের নিমজ্জিত হয়েগেছে। ঘেরের মাছ ভেসে চলে গেছে। ইউপি চেয়ারম্যানের তড়িৎ পদক্ষেপ গ্রহন এবং সাবেক ও বর্তমান ইউপি সদস্যসহ এলাকার মানুষ দ্রুত বাঁধ রক্ষায় ঝাপিয়ে পড়েন। বাঁধ ভাঙ্গনের খবর মাইকে প্রচারের মাধ্যমে বাঁধ রক্ষায় সকলকে এগিয়ে আসতে আহবান জানান হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত বাঁধ রক্ষার কাজ সাময়িক ভাবে সম্ভব হয়েছে। বাঁধটি স্থায়ী ভাবে রক্ষার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহন করা জরুরী বলে এলাকাবাসী জানান।খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহনেওয়াজ ডালিম জানান, ইতোমধ্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ মেরামতের কাজ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানানো হয়েছে। রাতেও সেখানে লোক রাখা হবে। যদি কোন রকম সমস্যা দেখা দেয় তাহলে সাথে সাথে রক্ষার জন্য কাজ করা হবে। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, ভাঙন কবলিত বাঁধ মেরামতের জন্য তড়িৎ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd