1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কলারোয়ায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১২০ সংবাদটি পড়া হয়েছে

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর সোমবার বেলা ১২টার দিকে উপজেলা প্রশাষন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসর, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ), চেয়ারম্যান রবিউল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার আক্তার। ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী (সেলপ) এর সহযোগিতায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্রাক সাতক্ষীরা জেলা শাখা ব্যবস্থাপক মো.হুমায়ুন কবির, ব্রাক কলারোয়া শাখা এসোসিয়েট অফিসার শাহানাজ পারভীন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তাগন বাল্যবিবাহের ক্ষতিকর বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রুলী বিশ্বাস বলেন-আপনারা যখন বাল্যবিবাহের খবর পাবেন তখনই যথাযথ কর্তৃপক্ষকে জানাবেন।
কলারোয়াতে আগামীতে আর একটিও বাল্যবিবাহ যাতে না হয় সেজন্য সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd