1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আগামী ১৮ সেপ্টেম্বর বাবুলিয়া ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আগামী ১৮ সেপ্টেম্বর বাবুলিয়া ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সার্বিক ব্যবস্থাপনায় এমপি রবি ফুটবল টূর্নামেন্ট-২০২২ এর জাকজমকপূর্ণ আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্ণারে এমপি রবি ফুটবল টূর্নামেন্ট-২০২২ কমিটির আহবায়ক মীর তানজীর আহমেদ’র আহবানে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারে উন্নয়ন চিত্র তুলে ধরতে এবং মাদক থেকে যুব সমাজকে খেলার মাঠমুখী করতে বিনোদনের উদ্দেশ্যে এ ফুটবল টূর্নামেন্টের আয়োজন করেছি। সদরের ১৪টি ইউনিয়নে এ খেলা অনুষ্ঠিত হবে। মহান আল্লাহর রহমতে সব কিছু ঠিক থাকলে আগামী ১৮ সেপ্টেম্বর এমপি রবি ফুটবল টূর্নামেন্ট-২০২২ এর জাকজমকপূর্ণভাবে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।” প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, এমপি রবি ফুটবল টূর্নামেন্ট-২০২২ কমিটির সমন্বয়কারী বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, এমপি রবি ফুটবল টূর্নামেন্ট-২০২২ কমিটির সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন, শিবপুর ইউপি চেয়ারম্যান এস.এম আবুল কালাম, ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ঘোনা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাদের, বৈকারী ইউপি চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান (ময়ুর ডাক্তার), বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তায়জুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মো. শাহিদুল ইসলাম, ইউপি সদস্য মো. মনিরুল ইসলাম ও ফয়জুল কবির প্রমুখ। প্রস্তুতি সভায় জানানো হয় চ্যাম্পিয়ন দল পাবে ১ লক্ষ টাকা ও রানার্সআপ দল পাবে ৬০ হাজার টাকা। সেই সাথে সকল দলকে দেওয়া হবে প্রাইজমানি। উপস্থিত সকলের সামনে টচের মাধ্যমে প্রথম রাউন্ডের ফিকচার ঠিক করা হয়। নিন্মে ফিকচার ও স্থান দেওয়া হল :- “এ” গ্রুপে উদ্বোধনী খেলায় আগামী ১৮ সেপ্টেম্বর বাবুলিয়া মাঠে অংশ নেবে বাঁশদহা ইউনিয়ন বনাম আগরদাঁড়ি ইউনিয়ন দল, “বি” গ্রুপের খেলা ১৯ সেপ্টেম্বর আলিপুর পুষ্পকাটি মাঠে খেলবে আলিপুর ইউনিয়ন দল বনাম ব্রহ্মরাজপুর ইউনিয়ন দল, আগামী ২০ সেপ্টেম্বর “এ” গ্রুপের খেলায় মাধবকাটি ফুটবল মাঠে অংশ নেবে ঝাউডাঙ্গা ইউনিয়ন দল বনাম বল্লী ইউনিয়ন দল, আগামী ২১ সেপ্টেম্বর গাভা ফুটবল মাঠে “বি” গ্রুপের খেলায় অংশ নেবে ফিংড়ি ইউনিয়ন দল বনাম ভোমরা ইউনিয়ন দল, আগামী ২২ সেপ্টেম্বর লাবসা ফুটবল মাঠে “এ” গ্রুপের খেলায় মুখো-মুখি হবে সাতক্ষীরা পৌরসভা বনাম শিবপুর ইউনিয়ন দল, আগামী ২৩ সেপ্টেম্বর ভাঁড়–খালী ফুটবল মাঠে “বি” গ্রুপের খেলায় অংশ নেবে ঘোনা ইউনিয়ন দল বনাম বৈকারী ইউনিয়ন দল, আগামী ২৪ সেপ্টেম্বর “এ” গ্রুপের খেলা ভাঁদড়া মাঠে অংশ নেবে লাবসা ইউনিয়ন দল বনাম কুশখালী ইউনিয়ন দল এবং আগামী ২৫ সেপ্টেম্বর প্রথম রাউন্ডের শেষ খেলায় “বি” গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে অংশ নেবে সাতক্ষীরা সদর উপজেলা দল বনাম ধুলিহর ইউনিয়ন দল। আগামী ১৮ সেপ্টেম্বর এমপি রবি নক-আউট ফুটবল টূর্নামেন্ট-২০২২ এর জাকজমকপূর্ণ উদ্বোধনী খেলাসহ সকল খেলা উপভোগ করার জন্য এমপি রবি নক-আউট ফুটবল টূর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd