1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠিত, শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠিত, শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা শাখার সভাপতি মো. আমানুল্লাহ আমান’র সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথি বলেন বলেন,“আমরা গর্বিত বাঙালী। বিশ্বের দরবারে বাঙালীদের মাথা উঁচু করেছেন বঙ্গবন্ধু। তারই দেখানো পথে শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছিল। তখন অনেকে উপহাস করেছিল। কিন্তু জননেত্রী শেখ হাসিনা দেখিয়েছেন আমরাও পারি। স্বপ্নের পদ্মাসেতু, কর্ণফূলি টানেলসহ বিভিন্ন মেঘা প্রকল্প বাস্তবায়ন হয়েছে বাংলাদেশে। আমার স্বপ্ন সুন্দর নান্দনিক সাতক্ষীরা গড়া। এজন্য শিক্ষকদেরও সহযোগিতা দরকার। আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস সম্পর্কে জ্ঞান দিয়ে শিক্ষার্থীদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, বর্তমান জীবন ব্যবস্থায় শিক্ষকদের অনেক নার্য্য চাওয়া পাওয়া আছে। শিক্ষকদের যন্ত্রনার কথা আমরা জানি। উৎসব ভাতা, ঘর ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবী আমি শিক্ষা মন্ত্রীর কাছে তুলে ধরবো।” অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল জব্বার, শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি এ.এস.এম মোস্তাফিজুর রহমান, মো আবু তালেব, সহ সাংগঠনিক সম্পাদক মজিবুদৌল্লা, দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া, মহিলা সম্পাদিকা ও রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা নার্গিস, ক্রীড়া সম্পাদক আল কালাম আবু জাহিদ, কলারোয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ, সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্যা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ মো. নজিবুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd