1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তভুক্তি বিষয়ক মত বিনিময় সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তভুক্তি বিষয়ক মত বিনিময় সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৯ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ার সক্রিয় অংশ গ্রহন অন্তভুক্তি বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ০৭সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলানায়তনে নাগরিক উদ্যোগ আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাগরিক উদ্যোগের বিভাগীয় সমন্বয়কারী রাহিদুল ইসলামের সঞ্চালনায় ও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান । বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমীর, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক উদ্যোগের ভলেন্টিয়ার দুলাল দাস। এসময় আরোও বক্তব্য রাখেন, নাগরিক উদ্যোগের বিভাগীয় সহকারী সমন্বয়কারী পলাশ দাস, দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, মেরিন ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেন, নাগরিক উদ্যোগ চেঞ্জ এজেন্ড উওরা দাস। উপস্থিত ছিলেন, রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, এডভোকেসি কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন মিডিয়া সাংবাদিকবৃন্দ, ঋষি ও হিজড়া সহ বিভিন্ন পেশার জনগোষ্ঠী। উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান বলেন, হিজড়া এবং ট্রান্সজেন্ডার সহ বিভিন্ন জনগোষ্ঠী যারা কোনো রকমে জীবিকা নির্বাহ করে , অর্থনৈতিক ও সামাজিক ভাবে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠী আমাদের সমাজে যারা দলিত হিসাবে পরিচিত তাদের সরকারী ভাবে সকল প্রকার সহযোগীতা প্রদান করা হবে। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালদ হোসেন সিদ্দিকী বলেন, দলিত জনগোষ্ঠীরা সরকারী বিভিন্ন সেবা প্রাপ্তি এবং উন্নয়ন কার্যক্রমে অংশ গ্রহনের ক্ষেত্রে বাধার সম্মূখীন হওয়ার কোনো কারন নেই। এছাড়া পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের সহায়তায় কর্মরত স্থানীয় পর্যায়ের বিভিন্ন সংস্থার দক্ষতা উন্নয়ন এবং তাদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সচেতনতা মূলক প্রশিক্ষনে সর্ম্পক্ত করার মাধ্যমে তাদের জন্য বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে সরকার। তিনি আরোও বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী না ভেবে তাদেরকে মূল ধারার মানুষ মনে করছি

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd