1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের আশাশুনি থানা পরিদর্শন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের আশাশুনি থানা পরিদর্শন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৫ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান আশাশুনি থানা পরিদর্শন করেছেন। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি আশাশুনিতে আগমন করেন। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম এসপি মনিরুজ্জামানকে থানায় প্রবেশের সাথে সাথে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর ওসির নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করেন। অভিভাবদন পর্ব শেষে এসপি মনিরুজ্জামান পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, জনগণের সাথে ভাল ব্যবহার করতে হবে, মানুষদেরকে বুঝিয়ে বলতে হবে। খারাপ ও অসৌজন্যমূলক আচরণ করা যাবেনা। এলাকা থেকে মদ জুয়া নির্মূল করতে হবে। এসবের সাথে কোন পুলিশ জড়িয়ে থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট ধারন করতে ক্যামেরা বা মোবাইল ক্যামেরা ব্যবহার করতে হবে। পুলিশ সুপার আরও বলেন, আমি জেলা পুলিশের অভিভাবক হিসাবে দায়িত্ব নিয়েছি। জেলা পুলিশের সকল সুবিধা অসুবিধা আমি দেখব। আমার কাজ আপনাদের কল্যাণে যেমন কাজ করা। অন্যদিকে, আইন শৃঙ্খলা রক্ষায় অপরাধ কর্মকান্ড দমনে সবসময় প্রস্তুত থাকা আপনাদের কর্তব্য। আলোচনা শেষে তিনি থানা বিল্ডিংয়ে গমন করে জুনিয়র সেরেস্তাসহ গুরুত্ব পূর্ণ রেজিস্টার, অস্ত্রাগার, ব্যারাক, মেস প্রভৃতি পরিদর্শন করেন। তিনি থানার সার্বিক পরিবেশ ও কর্মকান্ড সম্পর্কে খোজখবর নেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাশ, সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম জামিল আহম্মেদ উপস্থিত ছিলেন। পরে আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম, জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক রাজ্যেশ্বর দাশসহ বিভিন্ন নেতৃবৃন্দ পৃথক ভাবে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd