1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বুধহাটায় আন্তঃস্কুল ও মাদ্রাসা ফুটবল খেলায় গুনাকরকাটি মাদ্রাসা চ্যাম্পিয়ন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

বুধহাটায় আন্তঃস্কুল ও মাদ্রাসা ফুটবল খেলায় গুনাকরকাটি মাদ্রাসা চ্যাম্পিয়ন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৩ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি ব্যুরোঃ আশাশুনি উপজেলার বুধহাটায় ৪৯ তম আন্তঃস্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরুষ ফুটবল খেলায় গুনাকরকাটি খাইরিয়া আজীজিয়া কামিল মাদ্রাসা সাবজোন চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার বিকালে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল মাঠে বুধহাটা সাবজোনের ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা ফুটবল একাদশ বনাম গুনাকরকাটি খাইরিয়া আজীজিয়া কামিল মাদ্রাসা ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলার ১ম ও ২য় অর্ধের নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমঝোতা থাকায় খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা ফুটবল একাদশকে ৩-২ গোলে পরাজিত করে গুনাকরকাটি খাইরিয়া আজীজিয়া কামিল মাদ্রাসা ফুটবল একাদশ বুধহাটা সাবজোন চ্যাম্পিয়ন হয়। দর্শকনন্দিত খেলায় রেফারির ছিলেন, শিক্ষক আবু অহেদ বাবলু। সহকারী রেফারির ছিলেন, শিক্ষক ইয়ামিন হোসেন ও ইমরান হোসেন। অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলাটি উপভোগ করেন, বুধহাটা মাদ্রাসার সুপার মাওঃ আবুল কালাম আজাদ, চাঁদপুর হাইস্কুলের প্রধান শিক্ষক লিয়াকত আলী, বুধহাটা হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষক খান সালামত হোসেন, ইব্রাহিম খলিল, মাওঃ রহমতুল্লাহ প্রমুখ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd