1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৬৫ সংবাদটি পড়া হয়েছে

সাতক্ষীরায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন
এমপি রবির সার্বিক ব্যবস্থাপনায় দোয়া মাহফিল ও গণভোজ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) দুপুরে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির সার্বিক ব্যবস্থাপনায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল-১৫ আগস্ট সূর্যদ্বয়ের সাথে সাথে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে কোরআন খতম, দোয়া মাহফিল, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ, দিনভর মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, সদর নির্বাচনী এলাকার পৌর ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মসজিদে দোয়া মাহফিল ও তাবারক বিতরণ এবং মন্দিরে প্রার্থনা, সদর নির্বাচনী এলাকার পৌর ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে রান্না করা খাবার বিতরণ করা হয়। দুপুরে দোয়া মাহফিল শেষে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে দুস্থ্য-অসহায় গরীব মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় এবং সদর নির্বাচনী এলাকার পৌর ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে রান্না করা খাবার বিতরনের জন্য দলীয় নেতা কর্মীদের মাধ্যমে পাঠানো হয়। দোয়া মাহফিল ও গণভোজে আওয়ামী লীগের নেতা কর্মী ও অংগ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাতন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd