1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনির শোভনালীতে পুনঃ খননকৃত নদীর বাঁধ ভেঙ্গে ৪ গ্রাম প্লাবিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

আশাশুনির শোভনালীতে পুনঃ খননকৃত নদীর বাঁধ ভেঙ্গে ৪ গ্রাম প্লাবিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১০৭ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি ব্যুরোঃ আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে নতুন খননকৃত বাঁশদহা নদীর বাঁধ ভেঙ্গে এলাকায় পানি ঢুকছে। পানির তোড়ে ইতিমধ্যে ৪টি গ্রাম প্লাবিত হয়ে গেছে। রবিবার (১৪ আগষ্ট) বেলা ৩ টার দিকে কৈখালী গ্রামের কাছে বাঁধ ভেঙ্গে যায়।
স্থানীয় ইউপি সদস্য ও শিক্ষক উদয় কান্তি বাছাড় জানান, পুনঃ খনন করা বাঁশদহ নদীর জোরারের পানির তোড়ে বিকাল ৪ টার দিকে কৈখালী গ্রামের কাছে বাঁধ ভেঙ্গে যায়। বাঁধের ২০/৩০ হাত এলাকা ভেঙ্গে পানি ভিতরে ঢুকছে। মুহুর্তের মধ্যে কৈখালী, সেনেরচক, কামালকাটি ও বসুখালী গ্রাম, বিল ও ঘের প্লাবিত হয়ে যায়। জোয়ারের শেষ না হওয়া পর্যন্ত পানি উঠতে থাকবে। ভাটার সময় অর্থাৎ রাতের মধ্যে বাঁধ রক্ষায় কাজ করা হবে। এজন্য বাঁশ ও বস্তা আনার ব্যবস্থা করা হয়েছে। পানি কমলেই কাজ শুরু করা হবে। রাতের মধ্যেই বাঁধ রক্ষার লক্ষ্যে কাজ করা হবে। রাতের জোয়ার আসার পূর্বেই বাঁধ রক্ষা করা না গেলে বালিয়াপুর, লতাখালী, শংকরমনিসহ পাশের গ্রামে পািন ঢুকতে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন। শোভনালী ইউনিয়নের প্রায় সবটাই মৎস্য চাষের ঘের। পানিতে ঘেরের মাছ ভেসে যাচ্ছে। রক্ষা করতে না পারলে কোটি কোটি টাকার মাছ ও ঘরবাড়িসহ সকল কিছুর ব্যাপকস ক্ষতি হবে।
এরিপোর্ট লেখা পর্যন্ত পাউবো বা সরকারি কোন কর্মকর্তা এখনো ভাঙ্গন স্থান পরিদর্শন বা বাঁধ রক্ষার্থে সহযোগিতা প্রদান করেননি বলে এলাকাবাসী জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd