1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ভোমরার আমদানি-রফতারিকারক এসোসিয়েশনের সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটি গঠন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ভোমরার আমদানি-রফতারিকারক এসোসিয়েশনের সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটি গঠন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১০৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ভোমরা স্থলবন্দর আমদানি-রফতানিকারক এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় ভোমরা স্থলবন্দরের হাসান প্লাজার পঞ্চম তলায় এ বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। সাধারণ সভা আয়োজক কমিটির আহ্বায়ক আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোমরা স্থলবন্দর উন্নয়নের রূপকার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মো. আব্দুস সবুর। বিশেষ অতিথি ছিলেন, আমদানি-রফতানিকারক মো. রেজাউল ইসলাম, আলহাজ¦ মো. আল ফেরদৌস আলফা, আলহাজ¦ অহিদুল ইসলাম, রিয়াজুল ইসলাম, গোলাম ফারুক বাবু, বাবু সুভাষ চন্দ্র ঘোষ, শ্রী শুকুমার দাস বাচ্চু প্রমুখ। সাধারণ সভায়র আলোচনায় এসোসিয়েশনের সাংগঠনিক কর্মকান্ড বেগবান, স্থলবন্দরের সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে উপস্থিত সাধারণ ব্যবসায়ীদের সর্ব সম্মতিক্রমে আলহাজ¦ মো. আব্দুস সবুরকে ভোমরা স্থলবন্দর আমদানি-রফতানিকারক এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত করা হয়। এছাড়া সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ মো. আল ফেরদৌস আলফা, সহ-সভাপতি গোলাম ফারুক বাবু, আলহাজ¦ অহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা রাইসুল আবেদীন রাতুল, সহ-সাধারণ সম্পাদক সুকুমার দাশ, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, বাণিজ্যিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম, দপ্তর বিষয়ক সম্পাদক জিএম খোরশেদ আলম, কাস্টম বিষয়ক সম্পাদক জাকির হোসেন মন্টু, বন্দর ও বর্ডার বিষয়ক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র ঘোষ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জারজিস আহম্মেদ, প্রচার বিষয়ক সম্পাদক আনারুল ইসলাম, সমাজকল্যান বিষয়ক সম্পাদক কিনু বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান নাসিম, আক্তার হোসেন (পানি ডাক্তার), দেলোয়ার হোসেন, আমির হামজা ও ইমরুল কায়েসকে নির্বাচিত করে সর্বমোট ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উল্লেখ, সাধারণ সভায় উপস্থিত এসোসিয়েশনের সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে কার্যনির্বাহী কমিটি গঠন হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিগত কমিটির দপ্তর সম্পাদক দোলোয়ার হোসেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd