1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের চেক বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

খুলনায় ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের চেক বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১২৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: খুলনা জেলায় অধিগ্রহণকৃত ভূমির মালিকদের মাঝে ক্ষতিপূরণের এল এ চেক বিতরণ অনুষ্ঠান (বৃহস্পতিবার) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, সরকারি কাজের স্বার্থে ভূমি অধিগ্রহণ করা হয়। এই ক্ষতিপূরণের টাকা ভূমির মালিকদের নিজের কাজে লাগাতে হবে। যার নামে যত টাকার চেক ইস্যু করা হয়েছে, সেই পরিমাণ টাকাই ব্যাংকের একাউন্টে জমা হবে। তিনি বলেন, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া অথবা ক্ষতিপূরণের এল এ চেক পাওয়ার ক্ষেত্রে কেউ হয়রানির শিকার হলে অবশ্যই জেলা প্রশাসনকে জানাতে হবে। ক্ষতিপূরণের অর্থ বিতরণের ক্ষেত্রে কোন অবৈধ লেনদেন সহ্য করা হবে না। অফিসের কোন কর্মকর্তা-কর্মচারী অন্যায়ের সাথে জড়িত থাকলে আইনানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ১৩ জনের মাঝে ৫৩ লাখ ৭৫ হাজার আটশত ৭০ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মোছাঃ শাহানাজ পারভীন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাম্মদ আল-আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd