1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা জেলা প্রশাসকের পৃষ্ঠপোষকতায় আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা এর উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাতক্ষীরা জেলা প্রশাসকের পৃষ্ঠপোষকতায় আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা এর উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৫৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যবপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা ২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১০টায় সদরের ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর পৃষ্ঠপোষকতায় ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও “মা” ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা ২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহীদুল ইসলাম। ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন, ডিবি ইউনাইটেড হাইস্কুলের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসায়ী সদস্য শেখ আব্দুল আহাদ, নুর ইসলাম বাবু, ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ,
রোকনুজ্জামান, সহিদুল ইসলাম, জাহাঙ্গীর কবির, ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক ফয়জুল হক বাবু, রমেশ সরকার, আবুল হাসান প্রমুখ।
আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা ২০২২ এর উদ্বোধনী খেলায় অংশ নেয় ডিবি ইউনাইটেড হাইস্কুল বনাম জি-ফুল বাড়িয়া দর্গা শরীফ আলিম মাদ্রাসা। একই দিনে দ্বিতীয় খেলায় অংশ নেয় এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসা বনাম গাভা মাধ্যমিক বিদ্যালয়। উদ্বোধনী খেলায় জি-ফুল বাড়িয়া দর্গা শরীফ আলিম মাদ্রাসা ৫-১ গোলে ডিবি ইউনাইটেড হাইস্কুলকে হারিয়ে জয়লাভ করে। এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসা বনাম গাভা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যকার অপর খেলায় নির্দিষ্ট সময়ের মধ্যে কোন দল গোলের দেখা না পাওয়ায়। খেলা রুপ নেয় টাইবেকারে। সেখানেও নিষ্পত্তি না হওয়ায় সমান সমান হওয়ায় আবার টাইবেকারে ১০-৯ গোলে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসাকে হারিয়ে গাভা মাধ্যমিক বিদ্যালয় জয়লাভ করে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করে একরামুর জামান জনি ও সহকারি রেফারী ছিলেন পারভেজ ও শরিফুল। আগামী ৩০/০৭/২০২২ তারিখ শনিবার ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা ২০২২ এর খেলায় অংশ নেবে জি.জি.কে.এইচ কানাই লাল মাধ্যমিক বিদ্যালয় বনাম ভাঁলুকা চাঁদপুর মডেল হাইস্কুল এবং একই দিনে অপর খেলায় মুখো-মুখি হবে ভাঁলুকা চাঁদপুর দাখিল মাদ্রাসা বনাম ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। সকল খেলা উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক ডিবি ইউনাইটেড হাইস্কুল কর্তৃপক্ষ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd