1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সরকারি কলেজে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাস’র দ্বারোন্মোচন করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাতক্ষীরা সরকারি কলেজে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাস’র দ্বারোন্মোচন করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৯৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি কলেজে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাস এর দ্বারোন্মোচন করা হয়েছে। শনিবার (২৩ জুলাই) বেলা ১২টায় কলেজের ছাত্রী নিবাস ক্যাম্পাসে ছাত্রী নিবাস সুপারভাইজিং কমিটির আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল- হাদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ছাত্রী নিবাসের দ্বারোন্মোচন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“সাতক্ষীরাতে এই প্রথম আধুনিক সুবিধা সম্বলিত, সুউচ্চ ৫তলা বিশিষ্ট ছাত্রী নিবাসটি নির্মাণ করা হয়েছে। এর নামকরণ করা হয়েছে সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সহধর্মিনী মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর নামানুসারে। দেশের জন্য বঙ্গবন্ধুর সকল ত্যাগ, অবদান সম্ভব হয়েছিল এই মহিয়সী নারীর সহযোগীতায়। ১৯৩০ সালের ৮ ই আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রাামের এক সম্ভ্রান্ত মুসজিলম পরিবারে বেগম ফজিলাতুন্নেছা মুজিব জন্ম গ্রহণ করেন। আমরা কৃতজ্ঞ চিত্তে স্বরণ করি তাঁকে। এমপি রবি শিক্ষার্থীদেরকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহবান জানান। ভাল পড়া-শুনার মধ্য দিয়ে জাতির ভবিষ্যৎ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। তাহলে পিতা-মাতার আশা পূরণ হবে। শিক্ষার্থীরা হোস্টেলের জন্য তাদের কিছু দাবী ও চাহিদা তুলে ধরলে এমপি রবি তা দ্রæত পূরণের আশ^াস প্রদান করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সুযোগ্য সহধর্মিনী মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ তাদের শহিদ পরিবারের সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন।”
ছাত্রীনিবাস এর দ্বারোন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজ শিক্ষক পর্ষদ সম্পাদক কাজী আসাদুল ইসলাম, ছাত্রীনিবাস’র হোস্টেল সুপার সহযোগি অধ্যাপক মোহাঃ আল-মুন্তানছির বিল্লাহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রফেসর বলাই চন্দ্র ঘোষ, প্রফেসর মহাদেব সিংহ, সহযোগি অধ্যাপক মো. বদরুল মিল্লাত, প্রফেসর আবুল হাসেম, নজরুল ইসলাম, জিয়াউর রহমান, হোসেনুর রহমান, ফারুক হোসেন, মনোয়ার হোসেন, সহকারি হোস্টেল সুপার ও সহযোগি অধ্যাপক উন্মে ফাতেমা জোহরা, নাসরিন সুলতানা প্রমুখ। জেলা সদরে অবস্থিত মাস্ট্রার্স টিচিং (৭০ কলেজ ) প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫তলা ভিত বিশিষ্ট ৫তলা ১০০ সিটের ছাত্রী হোস্টেল ৫ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে ভবন এবং বাউন্ডারী ওয়ালসহ প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। সাতক্ষীরা সরকারি কলেজে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাস এর দ্বারোন্মোচন শেষে ছাত্রী নিবাস চত্বরে একটি আমলকী গাছের চারা রোপন করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগি অধ্যাপক সন্দীপ কুমার দাশ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd