1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সুনামগঞ্জের বানভাসি মানুষের পাশে দাঁড়াল ভিবিডি - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সুনামগঞ্জের বানভাসি মানুষের পাশে দাঁড়াল ভিবিডি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১২০ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেশের সর্ববৃহৎ সেচ্ছাসেবী সংগঠন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) তাদের মানবিক কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে সারা দেশে জনপ্রিয়তা অর্জন করেছে। সিলেট ও সুনামগঞ্জের বন্যায়ও তারা এগিয়ে এসেছে। বন্যাদুর্গত সুনামগঞ্জ জেলার অসহায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)। শনিবার (২ জুলাই) ভিবিডি সাতক্ষীরা ও খুলনার যৌথ উদ্যোগে জেলার সত্তরগোলা ও বিশ্বম্ভরপুর উপজেলার বন্যাদুর্গত অসহায় ৭০০ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী ও ভিবিডি সুনামগঞ্জের সার্বিক সহযোগিতায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ভিবিডি সাতক্ষীরার সভাপতি সুব্রত হালদার ও খুলনার আহসানুল হাসান তানিম এ তথ্য জানান।
ভিবিডি সাতক্ষীরার সভাপতি সুব্রত হালদার বলেন, সাতক্ষীরা থেকে আমাদের পক্ষে বন্যাদুর্গত এলাকায় গিয়ে বানভাসি মানুষের পাশে দাঁড়ানো অনেক কষ্ট কর ছিল, একারণে ভিবিডি সাতক্ষীরা’র ভলেন্টিয়াররা বিগত কয়েকদিন যাবত শহরের সুলতানপুর বড় বাজার, মিনি মার্কেট, বিনেরপোতা মাছ বাজার, পাটকেলঘাটা বাজার, ভোমরা স্থলবন্দরসহ বিভিন্ন এলাকায় অর্থ সংগ্রহ করেছে, এসময় অর্থ সংগ্রহ কালে আমাদের ভলেন্টিয়ারদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তার পরেও বাধা বিপত্তি পেরিয়ে বানভাসি মানুষের জন্য অর্থ সংগ্রহ করেছে ভিবিডি’র ভলেন্টিয়াররা।
তিনি বলেন, সকলের আর্থিক সহযোগিতায় দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনী ও ভিবিডি সুনামগঞ্জের সহযোগিতায় চার ঘন্টা নদী ও হাওর পথ পাড়ি দিয়ে বন্যাদুর্গত এলাকায় ত্রাণসামগ্রী (শুকনো খাদ্য, শিশু খাদ্য, গর্ভবতী নারীদের সুষম খাদ্য ও স্যানিটারি ন্যাপকিন) বিতরণ করেছি, তবে তাদের জন্য এটি খুবি সামান্য। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে, এটি ভিবিডি সাতক্ষীরা ও খুলনার যৌথ প্রয়াস। আগামীতে সকলের এধরণের সহযোগিতা অব্যাহত থাকবে এটাই প্রত্যাশা করছি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd