1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় কোমলমতি শিশুদের উপবৃত্তির টাকা তুলতে নগদের পিনকোড ভোগান্তি - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাতক্ষীরায় কোমলমতি শিশুদের উপবৃত্তির টাকা তুলতে নগদের পিনকোড ভোগান্তি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১১৯ সংবাদটি পড়া হয়েছে

সদর প্রতিনিধি: সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করছে সরকার। কিন্তু উপবৃত্তির টাকা তুলতে পদে পদে হয়রানির শিকার হচ্ছেন অভিভাবকরা। অভিভাবকরা জানান, তাদের পিন কোড সঠিক থাকার পরেও এই ভোগান্তি পোহাতে হচ্ছে। অর্থ আদান-প্রদানের প্রতিষ্ঠান নগদের মাধ্যমে পঞ্চমবারের মতো এবারে উপবৃত্তি দেয়া শুরু হয়েছে। এর আগে রূপালী ব্যাংকের শিওর ক্যাশের মাধ্যমে প্রদান করা হতো। কিন্তু অপারেটর পরিবর্তন করার সঙ্গে সঙ্গে নগদ এ্যাকাউন্টের পিনকোডও পরিবর্তন করতে হচ্ছে। এই পিনকোড পরিবর্তন করার জন্য সাতক্ষীরা সদর উপজেলায় প্রায় লক্ষাধিক অভিভাবককে সাতক্ষীরা জেলা শহরের পোস্ট অফিসে এসে পিনকোড পরিবর্তন করতে হচ্ছে। এতে জেলার প্রত্যন্ত এলাকা থেকে অভিভাবকদের যাতায়াত ভাড়াসহ অনেক খরচ হয়ে যাচ্ছে। অন্যদিকে, নগদের মাত্র একজন কর্মচারী এই পিনকোড পরিবর্তনের কাজে নিয়োজিত আছেন। একজন কর্মচারী দিয়ে পিনকোড পরিবর্তনে সময় লেগে যাচ্ছে অনেক বেশি। ফলে কেউ পিনকোড পরিবর্তন করতে পারলেও অনেক অভিভাবককে পিনকোড পরিবর্তন না করেই বাড়ি ফিরে যেতে হচ্ছে। ড্রেস, কোট, ব্যাগ কেনার জন্য সরকার এক হাজার টাকা করে অনুদান দিচ্ছে। এ বিষয় সাতক্ষীরা নগদের টেরিটরি ম্যানেজারের সাথে কথা বললে তিনি জানান এ বিষয় নগদের ঢাকা হেড অফিসে কথা বলতে এ বিষয়ে ঢাকা হেড অফিসের জাহিদুল ইসলাম সজলকে বার বার ফোন দিয়ে তাকে পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd